somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=আজকের ডাইরি আমার=

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



©কাজী ফাতেমা ছবি

হ্যাঁ আমি ব্যস্ত আছি আপাততঃ ঘুম ভেঙ্গেছিল ফজরের অক্ত,
রাত বারোটায় শুয়ে ওঠা তো কষ্টকর, ঘুমটাও খুব শক্ত,
চোখ আধবোজা জায়নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজ শেষ,
ভেবেছি একটু শুয়ে নেই, এখনো যে চোখে ঘুমের রেশ।

বেলা বেড়ে যায় অনায়াসে, ঘড়িতে তখন বাজে ছয়,
স্কুলে যাবে খোকা, ভাতের হাঁড়ি চুলায়, আর নয় সময় অপচয়,
চোখ বন্ধ অথবা খোলা, ভেবেছি না হয় দেব ডিম ভেজে
তরকারী বসাতে বড্ড ঝামেলা, পারবো না পা রাখতে সময়ের লেজে!

বেলা গড়িয়ে যায়, স্কুল ইউনিফর্মে সাজে খোকা,
কত কিছু বলে দিতে হয়, কলম নাও, খাতা অথবা আইডি কার্ড, কী বোকা!
পানির বোতল নাওনি, আহা খোকা দৌঁড়ায় সাথে সময়,
অফিসের সময় চলে আসছে বলে, আর ভাবা যায় না বসে তন্ময়।

স্নাস সাড়তে হবে, খেতে হবে ডিম, চুলার আগুন জ্বালাতে হয় দাউ দাউ,
ঘরময় অফিস যাত্রী, রান্না, খাওয়া, তৈরী কতই না হাউকাউ,
চুল শুকাতেও সময়ের প্রয়োজন, ফ্যানের স্পিড বাড়াই;
না দম নেয়ার নেই সময়, কী করে আর দাঁড়াই।

ব্যস্ততার উচু সিঁড়িতে পা রেখে আগাই, সময়ের হাতেই হাত রাখি,
একটুখানি আলসেমী আহা যায় না দেয়া ফাঁকি;
অফিসের টেবিলে ফাইলের স্তুপ, আমাকে লিখতে হবে প্রচুর,
দিতে হবে কড়ি এমপ্লয়িদের, ঘাড়ের উপর খাড়া কড়ির অভুক্ত জনতা
কষ্টে দেহ ভেঙ্গে চুর চুর।

করছি এইতো, দিচ্ছি, পেয়ে যাবেন বিত্ত বৈভব সব আজই,
বৃথাই দাঁড়িয়ে থাকলে আমি এলোমেলো, থাকবে পড়ে সব কাজই;
সময় চলে যায় দুপুরে, নামাজ লাঞ্চ, মুঠোফোনে রিংটোন যায় বেজে,
সময়মত করতে পারবো শেষ কাজ! ঘাম জমে চিন্তার ভাঁজে।

একটুখানি ফাঁক, আমি কবিতার খাতায় মন ডুবাই,
মাথার ভিতরে ছন্দ জমা আর নাই;
এলোমেলো ছন্দপতনে কাব্য করে ফেলি তৈরী;
দিনভর কাজের চাপে মনের আবহাওয়া যে বৈরী।

নীড়ে ফিরেই নাস্তার আয়োজন
নইলে বেজার সকল প্রিয়জন;
এই সেই করতে করতে রাত নয়টা, চায়ের কাপে বাজাই টুংটাং
ঘড়িতে তাকাই, দেখি সময়ের ভুংভাং।
রাত বারোটা, আমি সময়ের কাছে সময় চাই অল্প ভিক্ষা,
চোখ স্বয়ংক্রিয়তায় বন্ধ, মন স্বপ্নপুরীতে, আরেকটি ব্যস্ততম
দিনের অপেক্ষা।
(এইতো দিনের ডায়রী শেষ)
৩০/০৮/২২
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×