somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=কিছু স্নিগ্ধতা দিলাম উপহার, গ্রহণ করো কিন্তু= (ছB Bloগ)

০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



=এই হেমন্তে জলে ভাসবে=
চলো হিম হাওয়া খেয়ে আসি
জলের উপর ভাসি ডিঙি নিয়ে;
তুমি মাঝি হয়ে যাও, বৈঠা হাতে;
চলো কিছু মুগ্ধতা আনি
প্রকৃতি হতে ছিনিয়ে।
এই তুমি সাঁতার জানো তো?

০২। =ফুল যখন ফুটে=
সকালে বারান্দায় গিয়ে দেখি
একি!
পাপড়ি ডানা মেলে ফুটে আছে ফুল;
আহা মন ফুরফুরে, মনে সুখ অতুল।



০৩। =হলুদ ফুল মানেই যেন বসন্ত=
কেমন যেন, মনে সুখ অনুভব
বাসন্তি ফুল দেখলেই মনে বসে বসন্ত উৎসব
ভালো লাগে বড়, নিজের বয়স নিয়ে আসি কুড়িতে;
সময় তুলে কিছু সুখ মনের ঝুড়িতে।



০৪। =তোমায় জানাই পিংক ফুলের শুভেচ্ছা=
তুমি কী রং ভালোবাসো?
হলুদ কমলা না নীল
অথবা পিংক কালার? নাকি হলুদ?
তুমি কালো রঙ ভালোবাসো?
উফ কঠিন তাই তোমার দিল;
আচ্ছা ছেলেরা ফুল কেন ভালোবাসে না?
ফুটা ফুল দেখলে সুখ বুঝি পাও না দিলে
এক তিল?



০৫। =তুমি আমি দুটো গোলাপী ফুল=
এই দেখে যাও না, সবুজে তুমি আমি ঝুলে আছি
দেখো না, প্রেম পোকা খেলছে কানামাছি;
বন্ধ করো চোখ, প্রেম করো অনুভব
তুমি আমি ফুল হয়ে যাই, চাই না..দুনিয়ার বৈভব।



০৬। =আমায় দেবে ঘ্রাণ মাখানো প্রহর=
মনের শাখে বপে দিয়ো এক কামিনীর চারা;
কামিনী ফুটলেই যেন মন ঘ্রাণে হয় পাগলপাড়া,
কামিনী ফুটা রাতে এসে বসবে পাশে
কামিনীর মত চাঁদও ঐ লেগেছে দেখ
আকাশে আলো চাষে।
সময়টা কাটবে না মন্দ;
এসো পিছনে রেখে সব দ্বন্দ্ব।



০৭। =মন যেন কামিনীর কলি=
তুমি ভালোবাসি বললেই মন মেলবে পাপড়ির ডানা;
মন যেন কামিনীর কলি, ফুটি ফুটি করছে
তুমি মন ছুঁয়ে দিলেই, প্রেম পূর্ণ ষোল আনা;
এই দেখে যাও মন কলিতে আজ বৃষ্টিরা স্নিগ্ধতা দিয়েছে লেপ্টে
মন চুয়ে টুপটাপ ভালোবাসা ঝরছে।



০৮। =ভেজা গোলাপে লিখেছি তোমার নাম=
তুমি পাথর মানুষ, তাই ভেজা গোলাপে লিখেছি তোমার নাম
বৃষ্টির বিন্দু ধুলায় ঝরলেই তুমি হবে নাই;
সেই ভালো মন ছুঁবো না আর, তুমি ঝরে পড়ো মুহুর্মুহু ধুলোর বুকে
তুমি হারিয়ে যাও বৃষ্টির জলের মত,এইতো চাই।



০৯। =শিশির ভেজা গোলাপ দিয়ো=
খুব ভোরে হিম হাতে নিয়ে এসো শিশির ভেজা ফুল;
তুমি ফুল দিলে, ফুল হবে সব ভুল
ভুলগুলো ছুঁড়ে ফেলে বলে দেব ভালোবাসি,
তুমি তাজা গোলাপ দিয়ো, ফুল দিয়ো না বাসি।



১০। =কত রঙের গোলাপ=
রবের সৃষ্টি এই দুনিয়া, এখানে কত রঙের ফুল
না জানি আমার রব কত সুন্দর, ভেবে পাই না কূল।



১১। =এই নাও তোমায় গোলাপ দিলাম=
নেবে গোলাপ, রাখবে বুক পকেটে?
রেখে দিয়ো প্রিয়
ঘ্রাণ ছড়াবে যখন গোলাপ,স্মরণ করিয়ো
বিনিময়ে মনটা আমার করে দিয়ো।



১২। =তুমি গোলাপ ভালোবাসো=
মন উঠোনের এক কোণে গোলাপ দিয়ো রুয়ে,
চারায় দিয়ো আলতো ছুঁয়ে
যদি করো যতন তারে,সুখ করে দেবে তোমায়;
তোমার যত বিষণ্ণতা চলে যাবে ঘ্রাণের অলীক ফুঁয়ে।



১৩। =গোলাপগুলো শুকিয়ো=
গোলাপ দিলাম, রেখো দিয়ো মনদানিতে
শুকিয়ে গেলেও পাপড়িগুলো রেখো বইয়ের পাতায়
স্মৃতিতে আসবে কখনো, যখন পাতা উল্টাবে
স্মরণ হবে আমায় তখন
আহা কত কিছু ভাববে আমায় নিয়ে।



১৪। =কলি ফুটিতে চাহে না=
মনে তালা মেরে রেখেছি, মন যেন আফোটা কলি;
তুমি কেবল বিষাদ দাও ঢেলে, মনের অলিগলি;
বলো ভালোবাসি, মন মেলবে পাপড়ির ডানা;
বলোনি তো, মনে কী আছে তোমার, আজও অজানা।



১৫। =চাই কাঠবেলীর মালা=
কাঠবেলীর মালা চুলে দিয়ো গুঁজে,
কোথায় আছে কাঠবেলী নিয়ে এসো খুঁজে;
অভিমানের বুকে আছি শুয়ে, ভাঙ্গাতে চাও যদি অভিমান;
কাঠবেলীর মালা, কী যে হবো খুশি, করতে পারবেই না অনুমান।



১৬। =সন্ধ্যামালতীর কী ঘ্রাণ=
বিকেল হলেই সন্ধ্যা মালতিরা পাপড়ি মেলে ফুটে;
মালতিদের পাশে হাঁটলেই আমার বিষাদ যায় টুটে;
ভালো লাগে বড়, ওদের গায়ে কী ঘ্রাণ
একটি মালতি প্রহর পেতে এবেলা মন করে আনচান।



১৭। =একদা আমি প্রজাপতি ছিলাম=
ডানা মেলে উড়তাম, তখন আমি কৈশোরে দিয়েছিলাম পা
আহা সেবেলার সুখ, ওজনে যায় না মাপা;
রঙিন ডানা, মনও রঙিন, কী মনোহারী দিনগুলো
চলে গেলো দিনগুলো, উড়িয়ে সময়ের ধুলো।

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×