somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটখাটো ভ্রমণ - খাশিয়াপুঞ্জি গ্রাম, বাহুবল, হবিগঞ্জ (ছবি ব্লগ)

২২ শে জুন, ২০২৫ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



ঈদের পরে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ভুল করে ফেলছিলাম। এত গরম উফ সর্বনাইশ্যা গরম। তাছাড়া কারেন্ট থাকেই না। রাতে ঘুমাইলাম কোনোমতে, মাঝরাতে কারেন্ট চলে গেল। কষ্ট করতে করতে দুই তিন ঘন্টার পর যদিও আসলো.....শেষ রাতে আবার কারেন্ট চলে যায়। কষ্টের চোটে কান্না এসে যায়। গ্রামে তুলনামূলক শহরের চেয়ে গরম বেশী না কেবল অত্যদিক বেশী।বৃষ্টি আসলে কিছু শান্তি দায়ক হয় পরিস্থিতি। আমি যাওয়ার পর বৃষ্টিও আসলো না । একদিন এসেছিল মাত্র।

ছোট ছেলের পরীক্ষা শেষ হওয়ায়, তার বেড়ানো প্রয়োজন। তাই বাধ্য হয়ে ঈদের পরেরদিন গেলাম বাড়িতে। তার ইচ্ছে ছিল দূর দূরান্তে ঘুরতে যাবে। কিন্তু গরম হওয়াতে কাপড় চেঞ্জ করতেও ভয় লাগছিল। ঘামে সব সময় শরীর ভেজা থাকে। তারপরও কিছু জায়গায় ঘুরেছি। চা বাগান তো আছেই। বাড়ি যাবো চা বাগানে যাবো না, তা কখনো হয়নি। এবার গেলাম আরেকটি নতুন জায়গায়। আমাদের হবিগঞ্জেই পড়েছে জায়গাটি। নাম হলো আলিয়াছড়া (গুল বাহার) খাসিয়াপুঞ্জি, বাহুবল, হবিগঞ্জ। খাসিয়াদের আবাসিক এলাকা। সর্বসাধারণ ঢুকতে পারে না। বোনের জামাই এসআই হওয়াতে সেদিন ঢুকতে দিল আমাদের। কী যে সুন্দর এদের বসত বাড়ি। এত পরিস্কার পরিচ্ছন্ন ইশ। আর এদের ঘর বাড়ি সব টিলার উপরে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়।প্রত্যেকটি বাড়িই অপূর্ব সুন্দর। চারিদিকে কেবল পানের গাছ। বরজ না গাছে গাছে পানের লতানো গাছ।

আমাদের হাতে সময় কম ছিল আর অত্যধিক গরম হওয়াতে বেশী দূর আগাতে পারিনি। যেটুকু সময় ছিলাম মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি পরিচ্ছন্ন গ্রামটি।

০২। সিঁড়ি এখান থেকে শুরু। উপরে উঠতে মানা আছে



০৩। গ্রামে ঢুকতে পরিচ্ছন্ন পথ



০৪। ঐ এ বাড়ি দেখা যাচ্ছে



০৫। পরিপাটি গুছানো গ্রাম



০৬। বাড়ির পাশে ফুলগাছ



০৭। পাগলা ঘন্টা। কোন ঘটনা/দুর্ঘটনা ঘটলে এই ঘন্টা নাকি বাজানো হয়।



০৮। পাগলা ঘন্টার নিচের পরিবেশ



০৯। ভাই, বোন জামাই, বোনের মেয়ে ঘুরে দেখছে



১০। টিনের ঘরের সামনে সুন্দর একটি কাঠবেলী



১১। ছোট ছেলে তামীম গ্রামের ছবি তুলছে



১২। টিলার উপরে বাড়ি ঘর



১৩। বাড়ির সামনে ফুল বাগান



১৪। গ্রামের ভিতরে একটা সুন্দর স্কুল



১৫। স্কুলের পাশেই গীর্জা



১৬। স্কুলের মাঠ



১৭। উপরে সুন্দর একটি বাড়ী



১৮। আকাশ ছোঁয়া বাড়ি ঘর



১৯। স্কুলের টগর ফুল



২০। গীর্জার আশে পাশে জঙ্গলের ভেতরেও ঝাড়ু দেয়া। কী সুন্দর পরিস্কার



২১। জংগলের ভেতরের রাস্তা



২২। আমার তো উপরে উঠার ইচ্ছা ছিল। কিন্তু দুপুর বেলা যাওয়াতে গরম বেশী ছিল



২৩। চারপাশ সবুজে ঘেরা



২৪। সবুজ আর নীল মিশে সুন্দরে একাকার



২৫। এবার ফেরার পালা।



২৬। গাছগাছালি



২৭। এখানে এসে চা খাওয়ার জন্য থেমেছিলাম। খুব সুন্দর এলাকা



২৮। এই জায়গাটি খুব সুন্দর লাগছিল



২৯। কাঁচা পাতার চা, স্বাদ আছে।



৩০। উনাকে পেয়েছিলাম সেখানে



৩১। রশিদপুর রাবার বাগান। সবুজ আর সবুজ।



গরম ক্লান্তি তবুও ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৫ বিকাল ৩:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×