=স্মৃতি ঘরে মারি উঁকি=
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধ চোখে স্মৃতি ঘরে
যেই না দিলাম উঁকি,
দেখি সেথায় ঝুলছে গাছে
মেয়ে এক -টুকটুকি!
দুরন্ত সেই দিনগুলোতে
মন যে দিলো হানা,
প্রজাপতি হয়ে আমি
মেলে দিলাম ডানা!
আমের শাখে বসে বসে
আম পেড়ে খাই সুখে,
রসে ভরা সময় আমার
আমের আঁটি মুখে!
ডানপিঠে সেই প্রহরগুলো
আজও আমায় ডাকে,
একলা হলে অতীতে যাই
নিত্য কর্মের ফাঁকে!
দোলনা ঝুলাই গাছের শাখে
গরুর রশি খুলে,
বুড়ো আমি ঠিক তখনি
বেমালুম যাই ভুলে!
রোজ দুপুরে গাছের ছায়ে
গল্প উড়ে ধুলায়,
বর্তমানে উচ্ছ্বল সময়
পুড়ছে আগুন চুলায়!
আজ এখানে পাথর সময়
ব্যস্ততাতে বাঁধা,
স্মৃতি ঘরে উঁকি দিলে
লাগে সুখের ধাঁধা!
উল্টা ঘড়ি উল্টা সময়
উল্টা গাছে ঝুলি,
বন্ধ চোখে ভাবলে এসব
সুখ আনন্দে দুলি!
©কাজী ফাতেমা ছবি
০২/০৭/২০২০
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন