=ভাল্লাগে না কোনো কিছু=
১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল্লেগা না কোনো কিছু
মন বসে না কাজে,
কোন সে দুঃখ জমা হলো
বুকের ভাঁজে ভাঁজে।
ভাল্লাগে না আজকে আমার
মন যে উদাস হলো,
দু'চোখ আমার নীল বেদনায়
জলে টলোমলো।
বৃষ্টি এলো বৃষ্টি গেলো,
আনমনা হই আরও,
মন জমিনে কোন সে বিষাদ
হয়ে আছে গাঢ়।
পাই না খুঁজে দুঃখগুলো,
পাই না খুঁজে কষ্ট;
কোন সে কারণ কোন সে দুঃখ
মন করলো এই নষ্ট।
ভাল্লাগে না ভাল্লাগে না
ভাল্লাগে না বসে,
ভাল্লাগে না শুয়ে থেকে
কষ্টের অঙ্ক কষে!
সকাল আমার ভাল্লাগে না
আলসে দেহ পুরো,
দুপুরও যে ভাল্লাগে না;
বিকেল হলো শুরু।
বিকেল বেলা ভাল্লাগে না
সন্ধ্যা আসছে তেড়ে
কোন সে ব্যথা হঠাৎ এসে
শান্তি নিলো কেড়ে।
ভাল্লাগে না রাতের বেলা
সুখগুলো যায় উড়ে,
স্বস্তি কোথায় আছে জানি
কোথায় বসে দূরে।
@কাজী ফাতেমা ছবি
১৫/০৭/২০২০
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন