=ফুল শিশুরা হারিয়ে গেল=
২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট ছোট ফুল শিশুরা
সুর কলরব সুখ আনন্দ
বিদ্যালয়ের রুমের ভিতর,
তুলেছিল হাসির ছন্দ।
কেউ বা হাঁটছে বারান্দাতে
কেউ বা হাসে - বেঞ্চে বসে
কেউ বা দৌঁড়ায় সবুজ মাঠে,
বেড়ায় কেউ বা রুমে চষে।
হাসিগুলো মিলায় হাওয়ায়;
যেতে হবে গোরের ঘরে
ফুল শিশুরা জানতো কী আর,
কিয়ামত যে একটু পরে!
কেউ তো আহা, করেনি আঁচ,
কোথা হতে আসলো বিপদ
কে বা জানতো এখানে আর
ফুল শিশুরা নয় নিরাপদ।
পাখির মত ডানা মেলে
ফুল শিশুরা উড়তো মাঠে,
টিচার এসে বলতো বুঝি;
মনোযোগ দাও পড়া পাঠে।
কত শত দুষ্টুমি যে
বিদ্যালয়ের রুমে রুমে;
কেউ কী জানতো খানিক বাদে
যাবে তারা চির ঘুমে।
কী হাহাকার মা বাবাদের;
হাওয়ায় মিলায় শোক আর্তনাদ,
কত শত পরিবারে
পড়লো ধ্বসে বজ্র নিনাদ।
জান্নাতের ফুল ওগো প্রভু
রেখো তাদের জান্নাত ঘরে;
শোক ক্ষমতা মাতা পিতার
বুকে সাজাও থরে থরে।
©কাজী ফাতেমা ছবি।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন