somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=কর্ম যেমন, তেমনি হয় ফলাফল=

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অত্যাচারী ছিলে, দিলে হয়তো ছিল রহম কম,
মৃত্যুপুরীতে কী করে ফেলেছিলে দম?
ভালো করেছো, বেয়েছো উন্নয়নের সিঁড়ি,
স্বপ্ন ছিল হয়তো আরও পাহাড় গিরি!

এই দুনিয়া ধার ওধারের জায়গা, জানো সেকি?
জানো, প্রকৃতি ছাড় দেয় না এক সিকি,
বুকে অদম্য সাহস ছিল আঁকড়ে ধরলে ক্ষমতা,
প্রয়োজনে ভুলে গেছো বুকের মমতা!

লাশের উপর বিছিয়েছো ক্ষমতার চাদর
ভেবেছিলে অনন্তকাল পাবে মোহের আদর,
জেলে পুরেছো, দিয়েছো নির্দোষেরে সাজা,
তুমি কী ছিলে বাপু দুনিয়ার অনন্ত রাজা!

ঠোঁটে মেরে দিয়েছিলে তালা
বাড়িয়েছো কত মায়ের বুকে জ্বালা,
তোমার পতনে মানুষের উল্লাস, সেকী দেখছো তুমি?
শেষ পর্যন্ত হারতে চাও নি, করেছো গোঁয়ারতুমি।

কর্মের ফল ভোগ করতে হয় এখানে অথবা আখিরাতে
যেমন কর্ম তেমনি ফলাফল বরাতে,
একে একে বেরোবে কান্ডকলাপ তোমার,
মনে আছে ২০১৩ তেও কান্ড ঘটিয়েছিলে ধুন্ধুমার?

কত পরিবার করে দিয়েছো শেষ, এখনও তাদের চোখে কান্না আছে ঝুলে
সেই কান্না হতেই তুমি নিয়েছিলে মণিমুক্তা তুলে,
দম্ভে ভরা মন নিয়ে হেঁটেছিলে দুনিয়ার পথ
ক্ষমতায় থাকবে চিরকাল নিয়েছিলে সে শপথ।

দেখো তাকিয়ে, ঠোঁটের তালা গেছে খুলে
নাও এবার হীরা ফেলে কাঁচ তুলে,
অসম্মানের শেষ সীমানায় পৌঁছেছো, শত্রুও কেঁদে দেয় দেখে
যেমন করেছিলে অন্যের সাথে - তেমনি লাঞ্ছিতের রঙ নাও মুখে মেখে।
©কাজী ফাতেমা ছবি
০৬-০৮-২০২৪
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×