=শরত আমার প্রিয় ঋতু=
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরত আমার বড় প্রিয়,
শুভ্রতার কী খেলা,
পথের ধারে নদীর পারে
কাশ ফুলেরই মেলা!
আকাশ জুড়ে মেঘের ভেলা,
রাতে পূর্ণ শশি,
ইচ্ছে হলে চাঁদের আলোয়
চুপটি করে বসি!
পবিত্রতার চিহ্ন যেনো
শরত কালে উড়ে,
দমকা হাওয়া এলে বাজে
পাতার বাঁশি সুরে!
কী যে ভালো লাগে আমার
এই যে ঋতু শরত,
আকাশ পানে চেয়ে দেখি
হাজার মেঘের পরত!
কখনো রোদ, আবার বৃষ্টি
ক্ষণে ক্ষণে ঝরে,
আবার দেখি মেঘ সাজানো
নীলে থরে থরে!
ছয়টি ঋতুর দেশটি আমার
কত ভালোবাসি,
ভালো লাগে শরতকালে
স্বচ্ছ রোদ্দুর হাসি!
মেঘগুলো ঐ ভাসে নীলে,
সাদা-আবার কালো,
শুভ্র মেঘের ভাঁজে আহা,
ছড়ানো সুখ আলো।
©কাজী ফাতেমা ছবি
৩১/০৮/২০২১
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন