=আবোল তাবোল ইচ্ছে মনে=
১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছে করে গড়ে তুলি
হাঁস মুরগির এক খামার,
শ' কবুতর পালার ইচ্ছে
বুকের ভেতর আমার।
ইচ্ছে করে পুকুর জলে
ছাড়ি মাছের পোনা
জল পুকুরে সাঁতার কাটি
হয় যে স্বপ্ন বোনা।
ইচ্ছে করে বিড়াল রাখি
বাইরে রাখি কুকুর,
শালিক ময়না রাখি ইচ্ছে
বুকে ইচ্ছের অঙ্কুর।
গরু থাকবে, ছাগল থাকবে
থাকবে কোয়েল পাখি,
ময়না যাবে আমায় নিত্য
মধুর সুরে ডাকি।
শাক সব্জিতে থাকবে ভরা
আমার সবুজ বাড়ি,
পুকুরের মাছ দিয়ে ইচ্ছে
চুলায় বসাই হাঁড়ি
ক্ষেতের সব্জি রান্না হবে
মজা ঝোলে ঝালে
রোজ দুপুরে কুহু কুহু
ডাকবে পাখি ডালে।
গাঁয়ের বাড়ি ইচ্ছে করে
গাছের ছায়ায় বসে
নিরিবিলি যাই জীবনের
সুখের অঙ্ক কষে।
================
©কাজী ফাতেমা ছবি
১২/০১/২৬
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন