somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=বসন্ত এসেছিল একদিন=

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি মোহ ছিলে আমার, কী কারণে ভালোবেসে ফেলেছিলাম,
তোমার নামে মন করেছিলাম নিলাম,
মনের অস্ফুট নিনাদ শুনতে পাও নি, আমায় বাসো নি ভালো!
জ্বালাও নি বুক দেয়ালে আর-প্রেমের আলো।

বসন্ত এসেছিল, পাতা ঝরা বিবর্ণ বেলায় নয়,
বসন্ত এসেছিল বসন্তেই,
তোমার মনের সাথে আমার মনের-বেড়েছিল প্রণয়,
কী উচ্ছ্বাস মনে, আহা রঙবাহারী দিন আমার, স্বপ্নময় রাত
বসেছিলাম একাকী নির্জনে - করতে তোমার প্রেম খয়রাত।

মনে সাহস ছিল হয়ত কম,
ভালোবাসি বলতে পারিনি, ফুরিয়েছিল দম,
গোলাপ হাতে বলতে পারিনি ভালোবাসি,
রেখে দিয়ো মন-যতন আজন্ম, বলতে পারিনি মন খুলে
বাজে নি হৃদয় তারে আর প্রেম বাঁশি।

স্মৃতিতে এখনো সেই দিনগুলো
তুমি করে দিয়েছিলে আমায় এলোমেলো,
কত স্বপ্নে ঘেরা ছিল জীবন, উচ্ছল আমি মনে মনে ভালোবাসি,
ভাবলে হাসি পায় এবেল, কী যে ছেলে মানুষী ।

তুমি ভালোবাসা ফেললে- হৃদয় গহীনে অন্য কেউ,
আর আমার জীবনে ভেঙ্গেছিল মুহুর্মুহু - বিরহের ঢেউ,
জানতেও পারোনি অল্প,
ফুরিয়েছে আমার ভালোবাসার গল্প।

ভুলতে পারিনি আমার প্রথম প্রেম
যে প্রেম নিয়ে, মন নিয়ে খেলেছিলে গেম;
সে গেমে হেরেছি, হারোনি তুমি,
তুমি তোমার আমলে নাও নি কেন
আমার প্রেম পাগলামি?
=======================
©কাজী ফাতেমা ছবি
১৩/০১/২৫
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১২
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×