
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ,
বলো দয়া করো, রহমত ঢালো ওগো আমার আল্লাহ্,
ইয়া-আল্লাহ লোভ লালসা-ছলনায়, ঈমান যেন না হয় আর নষ্ট,
ঈমানের ভিত করো শক্ত, পথ যেন না খুঁজি আর ভ্রষ্ট।
ইয়া-রহীমু (হে দয়াময় ও পরম দয়ালু), মন করে দাও পাহাড় সম বিনয়ী ও নম্র,
নূরের আলোয় দাও ভরে দাও, দূর করে দাও ক্রান্তিকাল এই ধুঁয়াশা ধুম্র;
ইয়া রহমানু (হে অনুগ্রহকারী ও করুণাময়) হে করুণাময় বান্দার প্রতি হও সহানুভূতিশীল আরও,
ওগো মাবুদ তোমার ইবাদত -তোমারই নাম, মনে দাও করে দাও গাঢ়।
ইয়া-মালিকু : (হে মালিক প্রভূ) টাকা পয়সায় ধনী নয় মাবুদ, পূন্যিতে করো ধনী
হৃদয় পাহাড় খুঁড়ে যেন পাই, তোমার নূরের খনি;
ইয়া-কুদ্দুসু : (হে পবিত্রতম)দূর করে দাও মনের হিংসা অহম বিদ্বেষ,
প্রভু মনের মাঝে যেন থাকে সদা, পবিত্রতার রেশ।
ইয়া-সালামু : (হে শান্তি দান কারী)বাঁচাও তুমি হে শান্তিদানকারী, বালা মুসিবত হতে
নাও টেনে নাও আমাদের শুদ্ধতার পথে;
ইয়া-মু’মিনু : (হে পরম বিশ্বাসী) আর যেন না দিতে পারে, শয়তান ধোকা,
আর যেন না দুনিয়ার মোহে সেজে থাকি বোকা।
ইয়া-মুহাইমিনু : (হে রক্ষাকর্তা ও পরম সাহসী)দুর্যোগকালে দাও- সাহস দাও মনে
দূর করে দাও ভয় যত মনের, তোমার দয়া রেখো আমাদের সনে।
ইয়া-আযীযু : (হে পরাক্রমশালী)শয়তানের মুখাপেক্ষী যেন না হই- করো দয়া তুমি
তোমার দয়ায় করো সম্মানিত, পরকালের চিন্তায় ভরো বুকের ভূমি।
ইয়া-জব্বারু : (হে অসীম ক্ষমতাশালী) দুনিয়ায় সম্মান দিয়ো, আখেরাতেও তা দিয়ো,
ক্বাযা যত নামাজ রোজা, শেষ করলে তুমি ঈমাণের সাথে প্রাণ নিয়ো;
ইয়া-মুতাকাব্বিরু: (হে মহা গৌরবান্বিত)গৌরবাম্বিত করো পূণ্যিতে- তুমি পরকালের বিচারে
থেকো মাবুদ সদা হৃদ গহীনে, তুমি জানো তোমারই নাম জপি সদা অনুচ্চারে;
ইয়া-খলিক্কু : (হে সৃজনকারী বা সৃষ্টিকর্তা)মুক্ত করো আমাদের মাবুদ, সকল বিপদ আপদ থেকে,
চাইছি ক্ষমা বিপদকালে, দাও করে দাও ক্ষমা মোদের, তোমার দয়া তোমার রহমত
এই দুনিয়ায় যাও -মাবুদ যাও রেখে।
=============================
©কাজী ফাতেমা ছবি
২৫/০৩/২০২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

