মন কথনিকা-৫৪৯৯
অহম হিংসা দূর করে দাও, ওগো আমার প্রভু
শুদ্ধতায় দাও ভরে তুমি আমার মনের বিঁভু
মিথ্যা যেন না বলি আর, সত্য দিয়ো ঠোঁটে
কথায় যেন প্রভু আমার শুদ্ধতার বোল ফুটে।
মন কথনিকা-৫৫০০
বেলা গেল ব্যস্ততাতে, সময় আমার হয় না আপন
যাচ্ছে চলে মূল্যবান ক্ষণ, ভাবলে বুকে ধরে কাঁপন
কত কর্ম রইলো বাকি, সব গুছাবো কেমন করে;
দীর্ঘশ্বাসের পাহাড় এসে বসে রইলো মনের ঘরে।
#ছবির_মন_কথনিকা
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২৬ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



