=ঐ যে নদী, পাহাড় গিরি=
০৫ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলো বন্ধু দাঁড়াই গিয়ে
স্রোতস্বিনী নদীর কোলে
যেখানটাতে আছে ভরা
লাল গোলাপী বুনোফুলে।
চলো দাঁড়াই যেথায় পাহাড়
সবুজ রঙের আলো উড়ে
আজ বিকেলে সেখান হতে
একটু না হয় আসি ঘুরে।
চলো না যাই ঝর্ণা ধারায়
যেথায় জলের বইছে হাওয়া
যেখানটাতে কলকল ধ্বনি
হোক না বন্ধু সেথায় যাওয়া।
যাবে নাকি দূর সমুদ্দুর
ফেনিল জলে ঊর্মি যেথায়
যেখানটাতে সূর্য ডুবে
আমায় নিয়ে যাবে সেথায়?
ঝিলের পাড়ে কিংবা বনে
বৃক্ষ যেথায় সারি সারি
হাঁটি দু'জন বিকেল আলোয়
ব্যথার পিছন টেনে দাঁড়ি।
যাবে নাকি মেঠোপথে
ক্ষেতের আলে দূর কোথাও
এসো বন্ধু শহর হতে
যাই হয়ে যাই আজকে উধাও।
যেথায় ইচ্ছে যাবো সেথায়
দীঘি, পাহাড়, দূর সমুদ্দুর
বসবো গিয়ে দুজন ঘাসে
যেথায় উড়ে সুখের রোদ্দুর।
=====================
©কাজী ফাতেমা ছবি
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্রমানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন