মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন বসে না কাজে,
দেহ জুড়ে তুমুল বিষাদ বেসুরে আজ বাজে,
ঔষধ পত্তর খাইনি কিছু, কষ্ট পাচ্ছি রোজই,
শান্তি পেতে কর্ম ফেলে বিছনায় দেহ গুঁজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
