=এক কাঠা জমি চাই=
তুমি আমার নামে লিখে দাও হৃদয় জমি
প্রেম ফুলের বাগান করবো, যত্নের হবে না কমি,
ফুল ফুটাবো ভালোবাসার, হাজার পাপড়ি মেলবে ডানা,
জমি রেজিস্ট্রি করে দিয়ো,
রঙবাহারি প্রেম ফুলের জন্ম দেব প্রিয়।
০১।

কত শখ জানো মনের অলিগলি
সহস্র বৃক্ষরাজি হতে ফুটবে ইচ্ছের কলি
সে ইচ্ছেরা মৌ পোকা হবে, হবে ভ্রমর,
এক টুকরো হৃদ জমি, ভালোবাসার বাগান, প্রেম সে হবে অমর।
০২।

আড়মোড়া ভেঙ্গে ঘুম রোজ ভোরে
ফুল বাগানে রাখলেই চোখ, তুমি সুখের ঘোরে,
পাপড়ি ছুঁয়ে বলে দিয়ো, এই ভালোবাসি
জমির মূল্য পেয়ে যাবে, ঠোঁটে যে প্রেম ছোঁয়া হাসি!
০৩।

০৪।

০৫।

(স্যামসাং গ্যালাক্সি ২৪ আলট্রা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


