somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=জীবন তো এমনই, দুঃখগুলো ক্ষণস্থায়ী=

০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখ ক্যানভাসে প্রেম তুলিতে ঝুমকো ফুলের রঙধনু রঙ বাহার দিলে এঁকে,
তবুও মুগ্ধতারা হারিয়ে যায় নিমেষে, সময় যায় থমকে
কোন সে বিষাদ আঁকড়ে আছি, চোখের তারায় বিমর্ষ ক্ষণ চলছে এঁকেবেঁকে...
দীর্ঘশ্বাসের লহর বুকের বামে উঠে দমকে!

কথা ফুলঝুড়ি ছড়িয়ে- চেয়েছো, মন উচ্ছ্বলতায় করতে পরিপূর্ণ
ঠোঁটের কোণে দিতে চেয়েছো হাসির ফোয়ারা ,
ইনিয়ে বিনিয়ে কত কথার ছলে চেয়েছো - করতে দুঃখ সুখ ভাগ বাটোয়ারা,
তবুও কেনো কষ্টগুলো বুক আকাশে মুহুর্মুহু হচ্ছে ঘূর্ণ!

অফুরন্ত সময় তুমি লিখে দিলে খরচের খাতায়, কেবল আমার জন্য
ফুলের গুচ্ছ গুঁজে দিলে চুলে, বুনোফুলের থোকা দিলে কানে পরিয়ে
নির্ভরতার আশা দিতে আচমকা হাত দুটো ধরলে জড়িয়ে,
তবুও মন আমার কেনো অযথাই ছন্নছাড়া, দুঃখ ক্ষোভে মন যেনো বন্য!

দিতে চাইলে ঠোঁটে হাসি, চোখে মুগ্ধতা, অন্তরে দু'দন্ড স্বস্তি
সবকিছুই দিলাম ফিরিয়ে, মুখ ঘুরিয়ে ফিরে আসি গন্তব্যে,
পিছু ফিরে তাকাই নি, মিহি সুরের কত শত ভালোবাসার মন্তব্যে,
তবুও কেনো বাড়ছে ধীরে বুক জুড়ে অস্বস্তি।

গাইলে গান, মন করতে চাইলে আনচান, চোখে ঝরাতে চাইলে মুগ্ধতার বান,
সকল লাগলো তিতে, বৃষ্টি ভেজার প্রহরও যেনো চৈত্রের খাঁখা রোদ্দুর,
বুকে জমা অভিমান, না বলা কত কথা, বিষণ্ণতা হায়! এক সমুদ্দুর..
ব্যথার নীল সমুদ্দুরে ভাসতে গিয়ে-শামুক হলাম-অনুভব করিনি পিছুটান।

আচ্ছা জীবনের কিছু প্রহর বুঝি এমনই, বুঝ না মানা অযস্র কারণ বুকে করে আঁকুপাঁকু,
প্রবোধেও মন পায় না-ফুলের মুগ্ধতা, শিশিরের স্নিগ্ধতা, সবুজাভ পাতার মত টকটকে রঙ,
বৃষ্টি এলেও জাগে না শিহরণ, জীবনজুড়ে যেনো অগ্নিঝরা রোদ্দুরের আস্ফালন,
অযথাই সেজে থাকা দুঃখের ভান ধরে, নীল বসন ভূষনে সেজে থাকা সঙ,
অথচ দুঃখ সময়গুলো ক্ষণস্থায়ী, ঠিক জীবনের মত-উড়ে যায়-দূরে যায়
বন্ধ চোখে পার করে দেয়া যায় বিষণ্ণতার সাঁকু।

না হয় আজ থাকি বিষণ্ণতার বুকে মাথা রেখে, তুমি ভালো থেকো
ফিরে এসো খানিক বাদে, ফিরে দেখবে উচ্ছ্বল মুখ, চোখে মুগ্ধতা শত,
খানিক বাদে আামায়, তোমার কাছে প্রিয়- ডেকো,
তুমি আমি আমি তুমি, ফোঁটা ফুলের পাপড়ির মত নরম,
ভালোবাসার কাছে থাকবো হয়ে নত।
=========================
©কাজী ফাতেমা ছবি
০৪/০৭/২০১৯
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×