প্রচন্ড রাগ হচ্ছে নিজের উপর,খুব রাগ হচ্ছে,এতটা রাগ বুঝি সেদিন ও হয়নি যেদিন শুনলাম গুগলুর সাথে একটা ছেলের সম্পর্ক রয়েছে,বাসায় কেউ না থাকলে ছেলেটা আসে।গুগলু নামটা আমার ই দেয়া,ওই মনের ভিতরেই আরকি চাপা রাখা নাম।কোনদিন ওই নামে মেয়েটাকে ডাকতে পারিনি আর পারবোওনা এটা নিশ্চিৎ।অনেক সময় কিছু ব্যপারের ভবিষ্যৎ ষ্পষ্ট বোঝা যায়,ব্যপারটা অনেকটা সেরকম।সকালবেলা প্রত্যেকদিনের মতো বাইরে থেকে স্মোকিং করে আসার পর দেখি ডায়েরিটা আগের যায়গায় নেই।হয়তো কেউ পড়ে ফেলেছে,ব্যপারটা অনেক বেশি ই বিরক্তির।আমার জীবনে কোন কিছুর উপর ই প্রাইভেসি নেই।মোবাইল,ড্রয়ার,যেকোন সাইটের পাস ওয়ার্ড ও প্রায় সব ফ্রেন্ড ই জানে।এমনকি আমার নিজের আত্নসম্মানবোধের ও কোন প্রাইভেসি নেই।কেউ যদি মিথ্যে কিছু বলে আমার ব্যপারে তবুও কোন প্রত্যুত্তর করিনা।শুধু চোখ বুজে শুনি।অনেকে আমাকে ভেজা বেড়াল বলে আমার চুপচাপ থাকার কারনে,কিন্তু কি করবো আমি সত্যি ওরকম নই।শুধুমাত্র ডায়েরিটাই আমার সব ছিল,সব।ওটা কেউ কখনো পড়বে আমি কল্পনাও করিনি,এমনকি স্বপ্নের ভ্রমেও না।গুগলু টাকে নিয়ে অনেক কিছু লিখা ছিল,বাসার কোন মুরুব্বি টাইপের কেউ যদি বুঝে ওর ব্যপারে সব লিখা, নিশ্চিৎ আমাকে অনেক কথা শুনতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




