ধরো হাত
চলো হেটে আসি রোজমেরীর
পাতা ঝরা পথে
মেপলের বনে
লেকের সেতুটির ওপারে চেরীর বনে
চলো পিঠে পিঠ দিয়ে বসি
হয়তো ভিজে যাব বৃষ্টির জলে,
পাহাড়ী বাকে ফেরার পথে।
দখিনা বায়ে চাদর টেনে
রূপালী নদির জলে পা ডুবিয়ে
চলোনা রাতের তারা গুনি
লেকের সেতুটির ওপারে চেরীর বনে
চলো পিঠে পিঠ দিয়ে বসি
হয়তো ভিজে যাব বৃষ্টির জলে,
পাহাড়ী বাকে ফেরার পথে।
হাজারো স্বপ্ন চোখের পটে
কল্পনায় থাকে মিশে
স্বপ্ন অপার এসো পেরিয়ে
নিয়ে চলো সত্যের জীবনে
লেকের সেতুটির ওপারে চেরীর বনে
চলো পিঠে পিঠ দিয়ে বসি
হয়তো ভিজে যাব বৃষ্টির জলে,
পাহাড়ী বাকে ফেরার পথে।
lyrics: joya
Tunes and Vox: Aashib
গানটি আপনাদের দেবার আগে এর background সম্পর্কে বলে নিই।
আশিব ভাই কে দেখে কখনই মনে হবে না তার বয়স মাত্র 35 - দেখে মনে হবে কম করে হলেও 42। কেউ কেউ 50 ও বলতে পারেন - কারন যদিও তার সমস্ত চুল কালো, তবু সে কালো চুল গুলি গুনে শেষ করে দেয়া যাবে। এই ঘন কালো চুলের মালিক কে দেখে কখনই তার ট্যালেন্ট সম্পর্কে কোনো আইডিয়া করা যাবেনা।
অথচ, ইনি আমাকে আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময়ে সাহায্য করেছেন।
আজকে এই পোস্টে তাকে আবার শ্রদ্ধা জানাই
লিংক: http://www.brefbd.com/DhoroHaat.mp3
সবে মাত্র 2% আপ হয়েছে। এখন না পেলেও পাবেন। আমি জানিয়ে দেব
আপনারা নিজেরাই দেখতে পারেন - পুরো গান 5.79 মেগাবাইট।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



