somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমাবদ্ধ জীবন…

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের দারুণ একটা সীমাবদ্ধতা হচ্ছে এখানে ইচ্ছা করলেই আপনি সব কিছু করতে পারবেন না। করতে পারলেও ইচ্ছা মতো অনেক বেশী করতে পারবেন না। আপনার সামর্থ্য খুব সীমাবদ্ধ অথচ আকাঙ্খা অসীম। আপনি যাই করতে চান একটা পরিমাণ পর্যন্ত করতে পারার পর আপনার ইচ্ছা থাকলেও আপনি আর তা করতে পারবেন না। মনের প্রবল ইচ্ছা থাকলেও আপনার শরীর তা করতে সায় দেবে না। আপনার ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে।

এটা ভালো কাজের ক্ষেত্রে যেমন সত্য তেমনি খারাপ কাজের ক্ষেত্রেও সত্য। এমন কী সব বাধা বন্ধন নৈতিক মূল্যবোধ সবকিছু ভুলে গিয়েও আপনি যদি জীবনকে খেয়ে দেয়ে জৈবিকতার পিছনে ছুটে সর্বোচ্চ উপভোগ করতে চান দেখবেন সংক্ষিপ্ত একটা সময় পরেই আপনি আর পারছেন না আপনার শারীরিক অবস্থাই আপনার পক্ষে নেই। নানান রোগে শোকে মানসিক অসুস্থতায় আপনি পুরোপুরি ধরাশায়ী।

ধরুন, কোন একটা দারুণ মজাদার ও দামী একটা খাবার আপনার অনেক বেশী পছন্দের। আপনার সামনে সেই খাবারটাই অফুরন্ত পরিমানে দেয়া হলো। তারপর বলা হলো যত ইচ্ছ সময় নিয়ে যতটুকু ইচ্ছা আপনি খেতে পারেন। দেখবেন খুব অল্পই আপনি খেতে পারছেন। খেতে খেতে একসময় খাবারটার প্রতি আপনার বিতৃষ্ণা এসে পড়াটাও অস্বাভাবিক নয়। এমন ভাবে জৈবিকতার দাসত্বও যদি কেউ করতে শুরু করে তার দ্বারাও সম্ভব নয় সারা জীবন নির্বিঘ্নে সেচ্ছাচার করার। একটা সময় সবকিছুর আগ্রহই নষ্ট হয়ে যায়। এমন কী একটা মানুষ ঠিক ভুল ভুলে যেই এলকোহল খাওয়ার জন্য পাগল হয়ে যায় সে যদি মাত্র এক পোয়া মানে দুইশত পঞ্চাশ মিলি এলকোহল এক সাথে খায় সে তখনই মারা যাবে। কতটা সীমাবদ্ধ মানুষের সামর্থ্য। একজন বয়স্ক মানুষ সারা জীবন কষ্ট করে ভালো আয় রোজগার করেছেন। এবার শুধু পায়ের উপর পা তুলে মজার মজার খাবেন। এমন সময় ধরা পড়লো ডায়বেটিস। এবার প্রতিদিন নিয়ম করে সকালবেলা এক ঘন্টা দৌড় আর তিন বেলা দুইটা রুটি আর করলার সব্জি। আর দুদিন পর পর হাসপাতাল ডাক্তার দৌড়াদোড়ি। একটু এদিক সেদিক হলেই দাত কপাটি লেগে বিতিকিচ্ছিরি অবস্থা। কিসের খাওয়া কিসের কী?

আসলে চাইলেই জীবনকে ইচ্ছেমতো উপভোগ করা যায় না। মাঝখানে যে কাজগুলো বৈধভাবেই করার সুযোগ ছিলো তা অর্জনে অবৈধ পন্থা অবলম্বনের কারণে মনের মধ্যে দারুণ একটা অপরাধবোধ তৈরী হয়। ফলশ্রুতিতে হতাশার প্রবল সাগরে নিন্মজ্জিত হতে হয় এক সময়। এই প্রবল হতাশা পরিনামে এক সময় জীবনাচরণ বিকৃতির দিকে মোড় নেয় আবার অনেকে এই চাপ সহ্য করতে না পেরে নিজেই নিজের হত্যার কারণ হয়ে যায়।

আমাদের কাজই হচ্ছে এই প্রাপ্তির ক্ষেত্র সঠিক পথটা অবলম্বনের জন্য চেষ্টা করা আর আকাঙ্খার তীব্রতা থেকে বাচতে ক্রমাগত স্রষ্টার সাহায্য চাও। না হয় এক সময় দেখা যাবে আকাঙ্খা আর প্রাপ্তির বিশাল ফারাকের হিসাব করতে করতে আর অর্জনের পাল্লা ভারী করার জন্য দৌড়াতে দৌড়াতে হঠাৎ মৃত্যু আমাদের সামনে হাজির হয়ে গেছে অথচ আমরা তখনো নিজেকে গোছানো শুরুই করতে পারিনি…
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×