somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফি ও মনোনয়ন ফরম"

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মানুষ আবেগ দিয়ে কথা বলে । আর এই দেশের রাজনীতিও আবেগ কে পুঁজি করে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও চলবে । দক্ষিণ এশীয় অঞ্চলগুলোতে এটাই অলিখিত বিধান হয়ে গেছে।
আজ Mashrafe Bin Mortaza'র নির্বাচনী ফরম কেনা নিয়ে মানুষের কয়েক হাজার মন্তব্য আমি পড়লাম বিভিন্ন সংবাদ মাধ্যমে । অবাক লাগলো এটা দেখে যে, দুই দিন আগেও যিনি ছিলেন ১৬ কোটি লোকের হিরো তাকে নিয়ে আজ তিন দলে বিভক্ত হয়ে গেছে জনতা । এক দল কড়া ভাষায় সমালোচনা করছে, তির্যক সব মন্তব্য করছে , আরেকদল তাকে সাধুবাদ জানাচ্ছে, শুভ কামনা করছে তার ভবিষ্যতের জন্য ; আর এক দল আছে এরা দুই দলকেই সমানে তাল দিচ্ছে । আমার চোখে এই তিন নম্বর দল এক কথায় ঘরের শত্রু বিভীষণ । এরা রাজনীতির 'র' টাও হয়তো বোঝে না, শুধু এরা নয়, ম্যাশ কে ভাল বলা , মন্দ বলা দুই শ্রেনীর বেশিরভাগ লোকেই রাজনীতির 'র' টাও ঠিকমত বোঝে না । এদের কাছে বিএনপি আর আওয়ামীলীগ-ই হচ্ছে রাজনীতি । সত্যি বলছি, রাজনীতির মাঠে আমার এবং আমার পরিবারের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকেই আমি এই উপাত্ত পেয়েছি ।
যাই হোক, কে কি বোঝে আমি তা নিয়ে বিশদ কিছু লিখবো না । ম্যাশ ভাইকে আমি যেটুকু চিনি তার উপর ভিত্তি করে আমি কেবল আমার মতামত লিখছি এখানে ।
সহজ করে বলি, একটা রাজনৈতিক দল নিয়ে ভাল-মন্দ কথা তখনই তৈরি হয় যখন সেই দলের কর্তাব্যাক্তিরা তাদের কাজের মাধ্যমে আলোচনার জন্ম দেন । তারা ভাল কাজ করলে প্রশংসা , মন্দ করলে তিরস্কার , মুলত এভাবেই একটা দল 'ভাল বা মন্দ' বলে পরিচিতি পায় । এবং আমি মনে করি এই মুহূর্তে আমাদের Mashrafe Bin Mortaza'র মত একজন রাজনীতিবিদের দরকার । কারন তিনি শিক্ষিত ও বুদ্ধিমান; তাছাড়া নেতৃত্ব করার মত সকল গুনাবলি তাঁর মাঝে আছে । ওনার সবচেয়ে বড় যোগ্যতা উনি একজন আদর্শমানের বিবেচক । তাই এই দেশের অন্য রাজনীতিবিদদের মত পানি ঘোলা করে নিজের আখের গোছানোর মত নোংরা খেলায় উনি নামবেন না এটা আমি চোখ বুঝে বিশ্বাস করি । ব্যাক্তিগত ভাবে আমি চাইবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন ওনাকে ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীর পদে বসিয়ে সম্মানীত করেন । কারন উনি যদি ক্রীড়া অঙ্গনের হাল ধরেন তাহলে এই দেশের ক্রীড়া অঙ্গনে আমুল পরিবর্তন আসবে ।
একটা দল কখনো এমনি এমনিই ভাল হয় না, তাকে ভাল করে পরিচালনা করতে হয় । আর পরিচালকের ব্যাটন যখন ম্যাশের মত একজন লোকের হাতে থাকবে তখন বাংলাদেশের পথ হারাবার কোন উপায় নেই বলেই আমি ছুটি মনে করি ।
Mashrafe Bin Mortaza ভাইয়ের জন্য রইলো ভালবাসা ও শুভ কামনা । জয় হোক বাংলার, জয় হোক বাংলাদেশের।-ছুটি✍️

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×