somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিসংগ্রামের নেতা কমরেড ফরহাদ /মনজুরুল আহসান খান

২৫ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কমরেড মোহাম্মদ ফরহাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য থাকাকালীন ১৯৮৭ সালের ৯ অক্টোবর আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দিনাজপুরে স্কুলে পড়াশোনার সময়ই তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। ভাষাসংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্র ইউনিয়নের সঙ্গেও তিনি যুক্ত হন এবং দিনাজপুরের ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দেন। তিনি কলেজছাত্র সংসদেও সাধারণ সম্পাদক এবং সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। এসব আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি দিনাজপুরের কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতাদের সংস্পর্শে আসেন। দিনাজপুর এবং গোটা উত্তরবঙ্গে কমিউনিস্ট ও কৃষক আন্দোলন তখন বেশ শক্তিশালী। তরুণ সমাজের অনেকেই সেদিন প্রগতিশীল আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। অনেকেই আত্মগোপন অবস্থায় কর্মরত কিংবদন্তিতুল্য নেতাদের সংস্পর্শে আসেন।
১৯৩৮ সালের ৫ জুলাই ফরহাদের জন্ম। অল্প বয়সেই তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৫৮ সালে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৫৮ সালের আইয়ুবের সামরিক শাসন জারির পর গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের ওপর দমননীতি নেমে আসে। সেই অবস্থায় ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গোপনে ছাত্রদের সংগঠিত করতে থাকেন। ১৯৬১ সালের সে সময়ে আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টির সম্পাদক কমরেড মণি সিংহ এবং আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের মধ্যে কয়েক দফা গোপন বৈঠক হয়। এসব বৈঠকে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র ও স্বাধিকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে সমঝোতা হয়। ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগসহ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন আরো জোরদার হতে থাকে। গড়ে ওঠে ঐতিহাসিক শিক্ষা আন্দোলন। এ আন্দোলনের মূল নেতা ছিলেন কমরেড ফরহাদ। গোপন অবস্থায় থেকে ছাত্রছাত্রীদের সংগঠিত করা, আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা, তরুণদের মধ্য থেকে অগ্রসর কর্মীদের পার্টিতে টেনে আনা- এসব ক্ষেত্রে ফরহাদের অবদান ছিল ঐতিহাসিক। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি প্রথমে কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটি করে পার্টির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন। ১৯৬৬ সালে মস্কো-পিকিং বিরোধের সময় পার্টিকে রক্ষা করার ব্যাপারে ফরহাদ বিশেষ অবদান রাখেন। ষাটের দশকের শেষের দিক থেকে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা-সংগ্রাম যখন ক্রমেই দানা বেঁধে উঠছিল কমরেড ফরহাদ তখন তা সঠিকভাবেই অনুধাবন করতে পেরেছিলেন। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি সমাজের বিভিন্ন শ্রেণী ও স্তরের মানুষের আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিতে সচেষ্ট ছিলেন। একই সঙ্গে গণতন্ত্র ও স্বাধিকার-সংগ্রাম যাতে প্রগতি ও মুক্তিসংগ্রামের পথেই অগ্রসর হয়, সে ব্যাপারেও তিনি সচেতন ছিলেন। ১৯৬৯ সালের সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফা দাবিতে বাংলার স্বাধিকারের দাবির সঙ্গে শ্রমিক কৃষক জনগণের দাবি, জাতীয়করণের দাবি এবং মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দাবি অন্তর্ভুক্ত ছিল। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে কমরেড ফরহাদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাত্তরের মুক্তিযুদ্ধে কমরেড ফরহাদের বিশেষ ভূমিকা ছিল। মুক্তিফ্রন্ট বা কোনো ধরনের ঐক্য গঠনে আওয়ামী লীগের অস্বীকৃতি, একটি বুর্জোয়া রাষ্ট্রব্যবস্থায় কমিউনিস্টদের সশস্ত্র ট্রেনিং সংগঠিত করা ছিল জটিল কাজ। মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, ভারতে সিপিআইয়ের অবস্থান ও মিসেস গান্ধীর সঙ্গে সিপিআইয়ের সম্পর্ক ইত্যাদি পরিস্থিতির মধ্যে পার্টি নেতাদের এবং কমরেড ফরহাদের প্রচেষ্টায় গড়ে ওঠে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী।
স্বাধীনতার পর ১৯৭৩ সালে সিপিবির দ্বিতীয় কংগ্রেসে কমরেড মোহাম্মদ ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমরেড ফরহাদ ছাত্রছাত্রীদের মধ্যে যেসব নেতা-কর্মী দৈনন্দিন যত্নের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন, তাঁদের অনেকেই পরবর্তী সময়ে পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বে অতিষ্ঠিত হন। তাঁদের অনেকেই ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ক্ষেতমজুর সমিতি, মহিলা পরিষদ, কৃষক সমিতি প্রভৃতি গণসংগঠনে বিশেষ ভূমিকা পালন করেন।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর নতুন করে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা, হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রথম মিছিল সংগঠিত করা- সব ক্ষেত্রেই ফরহাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সামরিক শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, শ্রমিক কৃষক জনগণের স্বার্থে লড়াই করতে গিয়ে কমিউনিস্টরা বারবার দমন-পীড়নের শিকার হন। কমরেড ফরহাদকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে 'রাষ্ট্রদ্রোহ' মামলা করা হয়।
১৯৮২ সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ১৫ দল গড়ে তোলার ব্যাপারেও ফরহাদের বিশেষ অবদান ছিল। ষাটের দশক থেকে তিন দশকেরও বেশি সময়জুড়ে কমিউনিস্ট পার্টির নেতা ফরহাদ দেশের মানুষের মুক্তিসংগ্রামের পুরোভাগে থেকেছেন। অনেক সময়জুড়ে আত্মগোপন অবস্থায় নেপথ্যে থেকে কাজ করার জন্য তাঁর ভূমিকা তেমন প্রকাশিত নয়। কিন্তু সেসব আন্দোলনে যাঁরা আগ্রহী ছিলেন তাঁরা ফরহাদকে জানতেন এবং তাঁর ভূমিকা উপলব্ধি করতেন। ফরহাদের অক্লান্ত পরিশ্রম, একজন পেশাদার বিপ্লবীর চরিত্র, অপূর্ব সাংগঠনিক দক্ষতা, নীতিতে অবিচল থেকে কৌশলে নমনীয়তা তাঁকে ক্রমেই জাতীয় পর্যায়ে একজন স্বীকৃত সংগঠক ও জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। আদর্শ, নিষ্ঠা, দলের জন্য নিবেদিতপ্রাণ, সমাজতন্ত্র ও মানবমুক্তির সংকল্পে অবিচল কমরেড ফরহাদের মতো সংগঠক ও নেতার আজ খুবই প্রয়োজন।

লেখক : রাজনীতিবিদ ও লেখক
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×