somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থার্ড আই।। আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটি ব্যাবচ্ছেদ।।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল পিনাকী ভট্টাচার্যের একটা স্ট্যাটাসের বিপরীতে নির্ঝর মজুমদার একটা স্ট্যাটাস দিয়েছেন। জনাব নির্ঝর মজুমদারের স্ট্যাটাস পড়ার পর আমার কিছু বলতে ইচ্ছে হল...

পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাসঃ

{{নির্বাচন কমিশনে জমা দেয়া আওয়ামী লীগ এবং জোটের নেতাদের আয়ের হিসাব যখন থেকেই প্রকাশিত হচ্ছে, তখন থেকেই কৌতূহলের সাথে অনলাইনে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিক্রিয়া দেখছি। তাঁদের মুল বক্তব্য হচ্ছে, গত বি এন পি আমলের দুর্নীতি এবং তারেক জিয়ার দুর্নীতির তুলনায় এটা “কিছুই না”।

মাই ডিয়ার ফ্রেন্ডস, নীতির বিচারে দেয়ার ইজ নাথিং কল্ড হ্যাফ প্রেগন্যান্ট। ইদার ইউ আর প্রেগন্যান্ট অর নন প্রেগন্যান্ট। এক টাকার দুর্নীতিও “দুর্নীতি” এক হাজার টাকার দুর্নীতি ও “দুর্নীতি” এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মাঝখানে কোন গ্রে এরিয়া নাই। শেইম অন ইউ গাইজ, ইউর লিডার্স আর প্রেগন্যান্ট উইথ ব্ল্যাক মানি।}}

নির্ঝর মজুমদারের স্ট্যাটাসের লিংক।
Click This Link

কোট করছিঃ
Nirjhar Mazumder:
নীতির বিচারে এক টাকার দুর্নীতি এবং হাজার টাকার দুর্নীতি যদি সমান হয়, তাহলে একজন চোর বা ডাকাতের বিচারের সাথে যুদ্ধাপরাধীর বিচারের পার্থক্য থাকে না। সেই সাথে পার্থক্য থাকে ক্ষুধার দায়ে চুরি করা এক ক্ষুধার্তের এবং একজন শিল্পপতির, দুইটাই কিন্তু নৈতিকতার মানে "চুরি"।

আমার মন্তব্যঃ
এক টাকা হইলেও দুর্নীতি আর হাজার টাকা হইলেও দুর্নীতি। এইটা কোন ভাবেই যায়েজ করা যাবে না। যেমনি ভাবে বিএনপির আমলে দুর্নীতির যায়েজ করা যাবে না। আর যুদ্ধাপরাধীর বিচার একটা ভিন্ন বিষয়। বিচার হচ্ছে। বরাবরের মতই হালচাষ করতে গিয়ে বিমান চালানোর বিষয় এক করা হইছে। সব কিছুতেই যুদ্ধাপরাধের দিকটা না টানলে যেন কোন কিছু প্রমান হবে না। আর, তার মানে আ. লীগ ক্ষুধার দায়ে চুরি করছে? বিএনপি শিল্পপতি হওয়ার জন্যে??? বুঝলাম না।

Nirjhar Mazumder:
নির্বাচন কমিশন যখন শুধু মাত্র আয়-ব্যয় এর হিসাব টা একটি দলই দেয়, এবং আকারে প্রায় সমমানের প্রধান বিরোধী দল নির্বাচন এড়ানোর নাম করে সেই সম্পদের বিবরণী প্রকাশের দায় এড়িয়ে যায়, তখন বলতেই হয়, এমন কি নৈতিক বিচারেও, সম্পদের বিবরনি প্রকাশের সাহস দেখানো দলটি এগিয়ে থাকে।

আমার মন্তব্যঃ
নির্বাচনে গেলে নিয়ম অনুযায়ী বিএনপিরও আয় ব্যায় এর হিসাব দিতে হতো। যেহেতু ওরা এই প্রহসনের নির্বাচনে যায় নাই সেহেতু ওরা এই হিসাব দেয় নাই। আর আপনার কথা অনু্যায়ী মনে হচ্ছে সম্পদের বিবরণী প্রকাশের দায় এড়ানোর জন্যেই বিএনপি নির্বাচনে যায় নাই। হা... হা... হাস্যকর। আর সম্পদের বিবরণী প্রকাশ সাহসের বিষয় নয়। আইনে এইটা বলা আছে। এইটা আইন মান্য করা। এখন কি আপনি বলবেন আইন মান্য করা সাহসের বিষয়??? এইটা তো অবশ্য পালনীয় কর্তব্য। শেষ খবর অনুযায়ী আ. লীগের আপ্ততির কারনে কমিশনের ওয়েবসাইটে এই হলফ নামা পাওয়া যাচ্ছে না। সমালোচনার মুখে সম্পত্তির হিসাব ওয়েবসাইট থেকে উঠাতে বাধ্য করা এইটাও নিশ্চয়ই সাহসের বিষয়!!!

Nirjhar Mazumder:
সম্পদের বিবরনি প্রকাশের পরে সেই বৈধ সম্পদের দায় স্বেচ্ছায় কাঁধে নেওয়া দল কে আমরা যদি তাদের নিজেদের অতীতের অবস্থার সাথে তুলনা করে দোষী সাব্ব্যস্ত করি, তাহলে আমাকে বলতেই হয়, সম্পদ বৃদ্ধির দায়ে বিল গেটস এর মত ব্যবসায়ীরাও দায়ী হবেন, এই যুক্তিতে যে তাঁরা অর্জিত সম্পদ পুনরায় সম্পদ বৃদ্ধিতে ব্যবহার করেছেন।

আমার মন্তব্যঃ
সম্পদের বিবরনি প্রকাশের পরে সেই বৈধ সম্পদের দায় স্বেচ্ছায় কাঁধে নেওয়া দল!!! আপনিই তো রায় দিয়ে দিলেন এইটা বৈধ ভাবে অর্জিত!!! আপনি কিভাবে জানেন এই অর্জিত সম্পত্তি বৈধভাবে অর্জিত??? তাহলে আপনার কথা অনুযায়ী বেগম জিয়া যে ৩৩ কোঠি টাকার কর দিয়েছিলেন কালো টাকা সাদা করবার প্রক্রিয়াতে অংশ নিয়ে সেই অর্জিত টাকা আপনি কিভাবে কালো টাকা বলবেন??? আর এখন ওয়েবসাইট থেকে হলফনামা মুছে ফেলা তাহলে সম্পদের দায় স্বেচ্ছায় কাঁধ থেকে ফেলে দেওয়া??? আমি বেগম জিয়াকে এখানে ডিফেন্ড করছিনা। শুধুমাত্র আপনার কথার মধ্যে যে দৈবনীতি আছে সেইটা তুলে ধরলাম।।
আর বিল গেটস তো রাজনীতির সাথে জড়িত নন। তিনি তার ব্যাবসার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করেছেন ধাপে ধাপে। আর তার সম্পদ তো নিশ্চয়ই ৫ বছরে ৩০০ গুন, ৮০০ গুন ২০০০ গুন বৃদ্ধি পায় নাই।
হে হে... আপনার তুলনা গুনে আমি সত্যিই মুগ্ধ!!!

Nirjhar Mazumder:
আপনার যুক্তি আমলে নিলে বলতে হবে, দুর্নীতির দায়ে যেহেতু তারেক রহমানের সাজা হয়নি, তাই দুর্নীতির মামলা না থাকা দেশের অন্যতম ঋণ খেলাপি সালমান এফ রহমান এর বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতে পারিনা। এবং সেই একই যুক্তি হিসাবে নিলে আমি বলতে পারি, আওয়ামী লীগ নেতাদের সম্পদ বৃদ্ধির প্রক্রিয়াকে আপনি "দুর্নীতি" কোন ভাবেই এবং কোন বিচারেই করতে পারেন না।

আমার মন্তব্যঃ
পিনাকী দা বলেছেন- এক টাকার দুর্নীতিও “দুর্নীতি” এক হাজার টাকার দুর্নীতি ও “দুর্নীতি। হুম তাই তো বলতে হবে নাকি? নাকি আপনি এক টাকার দুর্নীতিকে মুড়ি চুরি করা বলবেন? আর তারেক রহমানের বিচার করছে আদালত। তথ্য প্রমান যুক্তি দিয়ে। আদালত যা মনে করেছে তাই করেছে। কিন্তু আপনি কিভাবে বলেন যে সালমান এফ রহমানের বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলতে পারি না? আপনি আঙ্গুল তোলেন। মামলা করেন। আদালতের যা মনে হবে তাই করবে। আদালত খুজে বের করবে আসলেই সালমান এফ রহমান কি। আদালতের এক মামলার বিচরকে আপনি সবার সাথে মিলিয়ে দেখবেন কেন??? আসলেই এইটা কি দেখা যায়??? আপনার তুলনা গুনে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি!!!

Nirjhar Mazumder:
একই রকম ভাবে আমরা আঙ্গুল তুলতে পারিনা এই কারনেই যে সম্পদের বিবরণী প্রকাশের যে সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে, সেই সংস্কৃতি খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে, যদি আমরা এই বৈধ ভাবে অর্জিত সম্পত্তি নিয়ে বিতর্ক বন্ধ করতে না পারি।
এই তথাকথিত " দুর্নীতি" র সাথে বিএনপি নেতাদের দুর্নীতি তুলনা দেওয়াটা অবশ্যই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিসয়, তার কারণ হচ্ছে, দুর্নীতির বিশালত্বটা বুঝাটা আমাদের রাজনীতিতে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে এই "সম্পদ জনিত বিতর্কের" মাধ্যমে আমরা প্রধান বিরোধী দলীয় নেতাদেরকেও সম্পদ প্রকাশের দায় থেকে এক ধরণের মুক্তি দিচ্ছি। এই একমুখিনতা কেন? কেন নিরপেক্ষতার নামে সততার মানদণ্ডের পরিবর্তন? এই বুদ্ধিবৃত্তিক মূর্খতা আমাদের আর যাই দিতে পারুক, গণতন্ত্র দিতে পারে না।

আমার মন্তব্যঃ
ওয়েল, সম্পদের বিবরণী প্রকাশের যে সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছে কিনা জানি না। করে থাকলে গুড। কিন্তু আপনি এই সব অর্জিত সম্পত্তি কে বৈধ বলেছেন। তাহলে বেগম জিয়ার যে কথা যে তুলেছেন তার অর্জিত সম্পত্তিও বৈধ হবে??? তিনিও তো তার শাসনামলে আগের সম্পত্তিকে পুনরায় সম্পদ বৃদ্ধিতে ব্যবহার করেছেন। নাকি? এইখানে অন্য যুক্তি চলবে???

আর এই দুর্নীতি কিভাবে তথাকথিত??? বিএনপি নেতারা দুর্নীতি করলে সেইটাকে দুর্নীতি বলবেন আর আ. লীগ দুর্নীতি করলে সেইটাকে তথা কথিত দুর্নীতি বলবেন, জনাব ব্যাপারটা কি একটা দলের প্রতি দলান্ধতাই প্রকাশ করে না??? বিরোধী দলকে নির্বাচনে নেওয়ার জন্যে উপযুক্ত পরিবেশ আ. লীগ সৃষ্টি করেছে??? আপনার কথা অনুযায়ী যদি ধরি বিএনপি জামায়াত হলফনামায় সম্পত্তির হিসেব দেওয়ার জন্যে নির্বাচনে আসে নাই, বা অন্যদের কথা অনুযায়ী যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে নির্বাচনে আসে নাই, কিন্তু ৪২ টা নিবন্ধিত দলের মধ্যে কেন ১২ টা দল ছাড়া অন্যরা নির্বাচনে আসে নাই??? বিএনপি জামায়াত বাদ দিলে আরও ২৮ টা দল থাকে। তারাও কি হলফনামায় সম্পত্তির হিসেব দেওয়ার জন্যে নির্বাচনে আসে নাই, নাকি আ. লীগের মতে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে নির্বাচনে আসে নাই???

Nirjhar Mazumder:
গ্রস জেনারাইলেজেশন বলে একটা কথা আছে। আমাদের দেশের রাজনীতিতে এই বিসয় টা দেখে আমার খুব দুঃখ লাগে, এই কারনে যে, এইখানে স্বাধীনতার স্বপক্ষের দলের সাথে স্বাধীনতা বিরোধীদের কোলে তুলে নেওয়া দলটির তুলনা দেওয়া হয়। সেই সাথে যে দলটি নানান সময়ে প্রচুর "লিডার এসাসিনেশন" এর স্বীকার হয়ে আজকে এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে, তাদের সাথে তুলনা দেওয়া হয় অগনতান্ত্রিক উপায়ে স্বৈরশাসকের কোলে জন্ম নেওয়া দলের, এবং রাজনীতিতে আর কোন উত্তম বিকল্প না থাকার জন্য সেই তুলনাতেই আমাদের তৃপ্তির ঢেঁকুর তুলতে হয়।

আমার মন্তব্যঃ
ওহ, আচ্ছা, একমাত্র লীগ ই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি??? জামায়াত বিপক্ষ শক্তি এইটা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি??? যারা প্রতি নিয়ত মুক্তিযুদ্ধকে বিকিয়ে দিচ্ছে, ভোটাধিকার হরণ করছে, চেতনার কথা বলে চেতনা বিরোধী কাজ করছে তারাই মুক্তিযুদ্ধের একমাত্র সোল এজেন্ট??? আর অগনতান্ত্রিক উপায়ে স্বৈরশাসকের কোলে জন্ম নেওয়া দলে নিয়ে যত মাথা ব্যাথা। কিন্তু সাবেক স্বৈরশাসকের দলের সাথে জোট করলে সেইটা যায়েজ তাই না??? বাকশালীয় প্রেতাত্মা এখনও অনেকে পোষন করেন মনে হয়। স্বৈরশাসকের কোলে জন্ম নেওয়া দলটিই দুইবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছে। ছিঃ কি লজ্জা না? কিন্তু এইটা মানেন না যে এই দলটি গঠনের পিছনে আওয়ামী লীগ ই দায়ী। ৭২-৭৫ সালের দুঃশাসন। তারপর বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর দেশের অচলাবস্থায় কোনটা ঠিক ছিল যদি বলতেন। কেনই বা নবগঠিত একটা দলকে ৭৮’র নির্বাচনে দেশের জনগণ নিরুংকুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল??? জিয়াউর রহমানের ৪ বছর শাসনামলে দেশের অবস্থা কেমন ছিল একটু খোঁজ নিয়ে দেখবেন।

বি: দ্র: "আমার মন্তব্য" পয়েন্টগুলা আমার একান্তই ব্যাক্তিগত মতামত। কাউকে ডিফেন্ড করা আমার লক্ষ্য বা উদ্দেশ্য নয়।। ধন্যবাদ।।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×