somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারা একটু ভেবে দেখবেন কি?.....

১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি এই ছবির বালকটি বলে, "আমার ছবিটি তৈরী হয়েছে সাদা কাগজে উপর কোন এক আকস্মিক ঘটনায় কালি ছড়িয়ে পড়ার ফলে", তাহলে এই বালকটির কথা আমাদের নিকট খুবই অদ্ভুত শোনাবে কারণ আমরা জানি একজন আর্টিস্ট এই ছবিটি এঁকেছেন। একইভাবে একজন মানুষের কথাও অদ্ভুত শোনাবে যদি সে অস্বীকার করে যে মহান আল্লাহ তার সৃষ্টিকর্তা নন।



যদি কোন একটি কার্টুনের চরিত্র বলে যে, "আকস্মিক কারণে কাগজের উপর কালি ছড়িয়ে পড়েছিল এবং যার ফলে আমার অস্তিত্ব প্রকাশ পেয়েছিল। রং গুলোও কোন এক আকস্মিক ঘটনায় ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন প্রকার রং- এ রূপান্তরিত হয়েছিল। সুতরাং, আমাকে আঁকা'র এবং আমার নির্দিষ্ট আকৃতির জন্য কাউকে প্রয়োজন নেই, আমি নিজেই আমার অস্তিত্বে প্রকাশ পেয়েছি আকস্মিকভাবে"।

আপনারা নিশ্চয়ই এই কথাগুলোকে কোন আমলেই নিবেন না কারণ আপনারা জানেন সুন্দর একটি কার্টুন আঁকা'র জন্য নির্দিষ্ট আকৃতি এবং নির্দিষ্ট রং এর প্রয়োজন হয় আর কারো সাহায্য ছাড়া একা একা কার্টুনটির অস্তিত্বে প্রকাশ পাওয়া অসম্ভব ব্যাপার। আকস্মিক ভাবে যদি কালি পড়ে এত সুন্দর একটি কার্টুন কি অংকিত হওয়া সম্ভব? কারণ আমরা জানি, আকস্মিকভাবে যদি কালি পড়ে তাহলে কালির একটি বড় ছোপ ছাড়া আর কিছুই হবে না এবং সেই কালি কখনও সুনির্দিষ্ট আকৃতি এবং সুনির্দিষ্ট রং এ পরিণত হবে না। মোটকথা আমরা জানি এভাবে কোন কার্টুন আঁকা সম্ভব নয়। অর্থবোধক কোন কার্টুন আকতে হলে তার জন্য সুনির্দিষ্ট আকৃতি লাগবে, সেই আকৃতিটা বাস্তবে পরিণত করার জন্য কোন একজন কে আঁকতে হবে। সেই কার্টুনটিকে বিভিন্ন প্রকার রং-এ রুপান্তরিত করার জন্য কোন একজনকে রং করতে হবে। তারপরেই সুন্দর একটি কার্টুন তৈরী হবে।

এখন কোন একটি কার্টুনকে বোঝার জন্য কার্টুনটি কে এঁকেছে তাকে আমাদের বাস্তবে দেখার প্রয়োজন নেই। কারণ আমরা এমনিতেই বুঝতে পারি কার্টুনিস্ট কি উদ্দেশ্যে কার্টুনটি এঁকেছেন। কার্টুনিস্টকে দেখা ছাড়াই আমরা বুঝতে পারি কার্টুন চরিত্রটির উদ্দেশ্য কি এবং আমরা এও বুঝতে পারি যে, একজন কার্টুনিস্টের সুনিপুন হাতের কাজ ছাড়া কার্টুন চরিত্রটির অস্তিত্ব প্রকাশ পাওয়া অসম্ভব।

এখন আমরা কার্টুন চরিত্রটির জায়গায় একজন মানুষের কথা চিন্তা করি, যদি মানুষটি বলে, কোন সৃষ্টিকর্তা নেই, আকস্মিক ঘটনার ফলে আমার অস্তিত্ব প্রকাশ পেয়েছে এবং আমার পূর্বপুরুষরাও এভাবে আকস্মিক ঘটনার ফলে প্রকাশ পেয়েছিল, তাহলে কথাটি কি যুক্তিযুক্ত হবে? আমরা কি বলবো না যে, মানুষটি মিথ্যা বলছে? মানুষটিও ঠিক ঐ কার্টুন চরিত্রটির মত, কার্টুন চরিত্রটি কাগজের উপর অঙ্কিত হয়েছে কতগুলো নির্দিষ্ট আকৃতি আর রং এর উপর ভিত্তি করে, মানুষটি সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রকার কোষের দ্বারা। কিন্তু এটা কি তাদের মধ্যে কোন পার্থক্য তৈরী করছে? যে মানুষটি এই কথাগুলো বলছে, সে কি জাটিল একটি জীবন্ত প্রাণী নয়? আর মানুষটি কি কার্টুনটির চেয়ে অধিক নিখুঁত নয়? এখন আপনারাই বলুন, যেখানে কোন এক আকস্মিক ঘটনার ফলে যেখানে একটা কার্টুন অঙ্কিত হওয়া সম্ভব নয় সেখানে কিভাবে মানুষের মত একটা জটিল প্রাণী আকস্মিকভাবে অস্তিত্ব লাভ করতে পারে?



সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৪২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×