বৈশাখী বিকেলে বসে আছি একা
এপারে ওপারে নেই কারো দেখা,
দিবাকর অস্ত যাবে হয় এখনি
নইলে মেঘটা হয়ে যাবে অভীমানি।
কাকেতে কলসী কেঁধে পায়েতে নুপুর বেধে
এক হারা সুন্দরী যুবতি আসিছে পুকুর পারে,
মুখেতে মৃষ্টি হাসি,গলেতে ফুলের রাশি
দুহাতে চুরির ঝংকার সবি মিলে বাজিছে বাঁশি।
ঈশান কোনে আসিল বৈশাখী হাওয়া
তাহারে লাগিলো একেবারেই নয়া,
দ্রুত করে কলসিতে ধরিলো পানি
ধরনী থেকে নামিলো আলতো বৃষ্টি খানি।
কাকেতে কলসি তুলিতে,পাইলো নয়নে দেখিতে
তাহারো পথ চেয়ে এই আমি...
নিঃসঙ্গহীন আছি বসে,
মধুমাখা ঠোটের হাঁসিতে
পাখির নীড়ের মতো চোখের চাহনীতে
সে আমায় জানিয়ে গেল এখনো ভালবাসে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




