থমকে চলা একলা পথে একলা হেঁটে যায়,
কোন সে পথিক পথের ধূলায় চিহ্ন রেখে যায় ?
চোখের ভিতর কি জানি তার স্বপ্ন আছে ভাসা,
ঠোঁটের কোণে ক্ষণিক হাসি করছে যাওয়া আসা।
চলতে পথে ফুল কুড়িয়ে নেয় সে বক্ষ জুড়ে,
তৃষ্ণা তবু রইলো অটুট পথের ধারে পড়ে।
রাত্রি শেষে গানের পাখি মিষ্টি সুরে বলে,
পথিক আমায় ভুলোনাকো পথ ফুরিয়ে গেলে।
চাঁদের আলো ফুরিয়ে যখন সকাল হয়ে আসে,
আকাশ খানা রঙিন হয়ে হাতছানি দেয় হেসে।
মধুর হাওয়া লুটিয়ে পড়ে পায়ের কোলে এসে,
ধূলোর কাছে যায় যে বলে পথ কি তবে শেষে ?
পথিক বলে নেইকো আমার চলার কোনো শেষ,
রইবে যতক্ষণ ফুল,পাখি আর প্রজাপতির দেশ।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



