somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বাংলাদেশিদের কীসের এত দেমাগ?? যেনে নিন।।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত না থাকলে তো ওরা স্বাধীনই হতে পারত না।’
এই একটা কথা ইদানীং সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখি ভারতীয়দের। বিভিন্ন কমেন্টে।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই।
কিন্তু ইতিহাস আরেকটু পড়তে বলি।
ভারতের স্বাধীনতা আন্দোলনেও ‘বাংলাদেশে’র অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই ভারতীয়দের।
এই ইতিহাস আমাদেরও জেনে রাখা জরুরি।
যেন এ নিয়ে আমরা সব সময় মাথা উঁচু করে জবাব দিতে পারি।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের আন্দোলন ছিল সিপাহী বিদ্রোহ।


১৮৫৭ সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে এই বিদ্রোহ শুরু হলেও সেটি সবচেয়ে বড় ও কার্যকর রূপ নিয়েছিল বাংলাদেশে।
চট্টগ্রাম, ঢাকা, সিলেট, যশোর, রংপুর, পাবনা ও দিনাজপুরে সবচেয়ে বড় আকার নেয়।
চট্টগ্রামের পদাতিক বাহিনী বিদ্রোহ ঘোষণা করে জেলখানা সব কারাবন্দীদের মুক্ত করে দিয়েছিল।
দখল করে নিয়েছিল অস্ত্রাগার ও কোষাগার। চট্টগ্রামকে ‘স্বাধীন’ করে তারা ত্রিপুরার দিকেও এগিয়ে গিয়েছিল।
এই বিদ্রোহকে ব্যর্থ বলার কোনো সুযোগ নেই।
সিপাহী বিদ্রোহের ফলেই ভারতে ১০০ বছরের কোম্পানি শাসনের অবসান হয়।
ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে শাসিত হয়।
এত বড় ধাক্কা দিয়েছিল এই সিপাহী বিদ্রোহ।
এই চট্টগ্রামেই থেকেই ব্রিটিশ শাসনকে দেওয়া হয়েছিল আরেকটি বড় ধাক্কা।
১৯৩০ সালে মাস্টার দা সূর্য সেন চট্টগ্রামে বিদ্রোহ সূচনা করেছিলেন।
সেখান অস্থায়ী বিপ্লবী সরকারও গঠন করা হয়েছিল।
চট্টগ্রাম স্বাধীন ছিল চার দিন।
সূর্যসেন পথ দেখিয়েছিলেন, চার দিন স্বাধীন থাকতে পারলে কেন চিরদিনের স্বাধীনতা সম্ভব নয়?
ভারতের প্রথম দিককার দুই বিপ্লবী ছিলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী।
ক্ষুদিরামের ফাঁসি আর পুলিশকে ধরা না দিয়ে নিজেই মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মাহুতী দেওয়া প্রফুল্ল পরবর্তী বিপ্লবীদের ভীষণ উদ্দীপ্ত করেছিলেন।


প্রফুল্লের জন্ম বগুড়ায়, ছিলেন রংপুর জিলা স্কুলের ছাত্র।
সায়ানাইড খেয়ে আত্মহুতী দেওয়া যে প্রীতিলতা ওয়াদ্দেদারকে দেখে ভারতের নারীরাও আন্দোলনে এগিয়ে এসেছিলেন নিজেদের উৎসর্গ করতে, তিনি চট্টগ্রামের মেয়ে।
সেই যুগেও কল্পনা দত্তরা আঁচল বেঁধে আন্দোলন করেছেন, ভাবা যায়!
যার নাম শুনলে ব্রিটিশ সেনাদের প্যান্ট ভিজে যেত, সেই বাঘ বাঘা যতীনের জন্ম কুষ্টিয়ায়।
বাদল–দিনেশ, রাজেন্দ্র লাহিড়ি, বিনয় বসু, উল্লাসকর দত্ত, ভূপেন দত্ত, বিনোদ বিহারী চৌধুরী, সুবোধ রায়... কত কত নাম, বিপ্লবের মহাকাশের উজ্জ্বল নক্ষত্র।
বিপ্লবের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আরেক ধারার নেতৃত্বে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরা।
লিস্ট লম্বা করাই যায়।
বাংলা মোঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করা বারো ভূঁইয়ার দেশ।
বাংলা সেই দেশ, যার সীমানায় এসে থমকে গিয়েছিল বিশ্বজয়ী বীর আলেকজান্ডারও।
এই বাংলার আবহাওয়ায় এমন কিছু আছে, আমরা কখনোই পরাধীনতা মেনে নিইনি, নিব না।
বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান স্বীকার করার মতো উদারতা আমাদের আছে। ভারত তাদের স্বাধীনতায় এই বাংলায় নাড়িপোঁতা ভূমিপুত্র আর অসীম সাহসী বীর নারীদের অবদান স্বীকার করার মতো যথেষ্ট উদার তো?
কপি: রাজিব হাসান।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×