গতকাল বুধবার রংপুরের দুর্নীতি দমন বিশেষ জজ আদালতে ত্রাণের টিন আত্মসাৎ মামলার আসামি জলঢাকা উপজেলা জামায়াতের আমির আবদুল গনি, সাবেক আমির আজিজুল ইসলামসহ ৪ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার প্রধান আসামি নীলফামারী-৪ আসনের সাবেক জামায়াত দলীয় সাংসদ মিজানুর রহমান চৌধুরীকে আগামী ২৭ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। রংপুরের দুর্নীতি দমন বিশেষ জজ আদালতের বিচারক জিএম সালাহউদ্দিন এই আদেশ দেন।
দুর্নীতি দমন আদালতের বিশেষ পিপি খন্দকার শফিয়ার রহমান বাদশা জানান, জামায়াত দলীয় সাবেক সাংসদ মিজানুর রহমান চৌধুরীর বাড়ি থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ত্রাণের ৮৬ পিস টিন উদ্ধার করে। এরপর একইভাবে যৌথ বাহিনী জলঢাকা উপজেলা জামায়াত অফিসসহ বিভিন্ন স্খানে অভিযান চালিয়ে ত্রাণের টিন উদ্ধার করে। এ ব্যাপারে ওই সাবেক সাংসদসহ ৮ জামায়াত নেতার নামে জলঢাকা থানায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। ৮টি মামলাতেই সাবেক সাংসদ মিজানুর রহমান চৌধুরীসহ ৮ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোর তদন্ত শেষে চার্জশিট দেয়ার পর রংপুরের দুর্নীতি দমন বিশেষ জজ আদালতে বিচারের জন্য এসেছে।
গতকাল বুধবার মামলায় ৪ আসামি জলঢাকা উপজেলা জামায়াতের আমির আবদুল গনি, সাবেক আমির আজিজুল ইসলাম, সাবেক সাংসদের ড্রাইভার মুশফিকুর রহমান ও জামায়াত নেতা মনসুর আলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সাবেক সাংসদ মিজানুর রহমান চৌধুরী কারাগারে আটক রয়েছেন।
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।