কালীপূজার মোমবাতি ছুড়ে ফেলে দিয়েছে পুলিশ
সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষুব্ধ!!!
২৮ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা কমপ্লেক্সের সীমানা প্রাচীরে কালী পূজায় প্রজ্জ্বলিত মোমবাতি লাঠি দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে নবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এক প্রতিবাদ সভায় হিন্দু নেতৃবৃন্দ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে ওসি জসিম উদ্দিনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন তারা। বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে স্থানীয় ডাক বাংলোয় কালী পূজা উপলক্ষে মোমবাতি নিয়ে আলোর মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাত ১০টায় আলোর মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গণকবর স্মৃতিসৌধ হয়ে মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনী কর্তৃক ধ্বংসকৃত থানার অভ্যন্তরের কালীবাড়ি আখড়া ও কানাই লাল জিউর আখড়ার দেয়ালে মোমবাতি সারিবদ্ধভাবে রাখা হয়। এ সময় নবীগঞ্জ থানা পুলিশ লাঠি নিয়ে সারিবদ্ধ করে সাজানো প্রজ্জ্বলিত মোমবাতিগুলো ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন