
জীবন এক অন্তহীন দৌড়—অস্থির, উদ্দেশ্যহীন,
ভাঙা স্বপ্ন আর ছিন্ন পথে এক অক্লান্ত যাত্রা।
সব পথই ফিরে যায় সেই শূন্যতায়,
যেখান থেকে শুরু সবকিছুর ।
অবশেষে, আমাদের ঠিকানা কেবল দাফন করা কবরে
অথবা পোড়ানো হবে শ্মশানে!
স্বর্গ বা নরকে কেউ কি গেছে ? — কেবলই প্রমাণহীণ বিশ্বাস।
ভীরু আর সাহসী—একই মুদ্রার দুই পিঠ,
সাহসের আড়ালেও ভয় লুকিয়ে থাকে।
ধার্মিক আর নিষ্ঠুর—তফাৎটা কেবল গল্পে,
বাস্তবে তারা একই অন্ধকারের সন্তান।
ন্যায় প্রতিষ্ঠার নামে,
ইতিহাস বারবার রক্তে রঞ্জিত হয়েছে।
এখানে ভালো-মন্দ বলে কিছু নেই—
আছে শুধু অস্তিত্বের নির্মম নির্লিপ্ত সত্য।
ছেড়ে দাও সবকিছু, মুক্ত হও মহাকালে রঙ্গমঞ্চ থেকে !
চল শুধু এই মুহূর্তটাকে বাঁচি আমরা যেমন আছি তেমন করে,
সময় যদি সাথে থাকে আমাদের —
তাহলে বিকশিত হব আমরা একসাথে
কিংবা
বিলীন হয়ে যাব সময় স্রোতে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

