somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমণ কাহিনী: রাজশাহী-নাটোরে (৪র্থ পর্ব)

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজশাহী-নাটোরে (৩য় পর্ব)

বিদিরপুরে

পরিবার নিয়ে রাজশাহী ভ্রমণের উদ্দেশ্য কেবল শোয়াইবের বিয়ে, এমনটি নয়। রাজশাহীতে আমার স্ত্রীর দুজন ঘনিষ্ঠ বান্ধবীর স্থায়ী আবাস, রাজশাহীতে গেলে তাদের সাথেও সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে - এই চিন্তাও আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।

বান্ধবীদের একজন গ্লোরিয়া। আমার স্ত্রীর বিশ্ববিদ্যালয় জীবনের অন্তরঙ্গ বন্ধু। নানা গুণে গুণান্বিত এবং সংগ্রামী নারী। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে তার মা-ই নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সন্তানদের বড় করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। মায়ের সেই সংগ্রামী চরিত্র গ্লোরিয়ার মধ্যেও আছে। ঢাকায় থাকতে আমাদের বাসায় এসেছে বেশ কয়েকবার। একবার তার মা-কে নিয়েও এসেছিল। এখন একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরীর সুবাদে রাজশাহীতেই কর্মরত। সব কিছু মিলিয়ে পরিস্থিতি এমন যে, রাজশাহী গিয়ে গ্লোরিয়াদের বাসায় এক বেলা না বেড়ালে গুরুতর অন্যায় হয়ে যাবে।

কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যে সপ্তাহে রাজশাহী পৌঁছলাম সেই সপ্তাহে এক বান্ধবী অফিসের ট্রেনিং এ ঢাকা আসলো, ফিরলো আমরা চলে আসার পর। তার অনুপস্থিতিতে বাসায় উপস্থিত হয়ে তার মাকে বিড়ম্বনায় ফেলার কোন ইচ্ছেই আমাদের ছিল না, কিন্তু গ্লোরিয়ার একের পর এক ফোনের পরে যখন আন্টি ফোন দেয়া শুরু করলেন, তখন আর না গিয়ে উপায় রইল না। নাটোর থেকে ফেরার সময় কিছু মিষ্টান্ন আর ফলমূল কিনে রাতে হাজির হলাম গ্লোরিয়াদের বাসায়।

গিয়ে দেখি এলাহী কান্ড! আন্টি একাই বিস্তর রান্না বান্না করেছেন। বললেন, রাজশাহীর হোটেলের খাবার কত ভালো তা জানা আছে। উনার বাসায় না উঠার জন্য খুব অনুযোগ করলেন। ভরপেট খাবার আর কথাবার্তায় চমৎকার দুটো ঘন্টা কাটিয়ে তারপর আমাদের আস্তানায় ফিরলাম।

আরেকদিন গেলাম লীনাদের বাসায়। লীনা আমার স্ত্রীর স্কুল জীবনের বান্ধবী। স্বামীর সাথে পাবনায় সংসার করেন। এখন রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। থাকেন বিদিরপুরে।

লীনার বাসায় যেতে বেশ এক অভিজ্ঞতা হলো। বাসা কোথায় জিজ্ঞেস করলেই লীনা বলে - আপনার আস্তানা থেকে বের হয়ে অটোতে উঠে অমুক জায়গায় আসবেন। সেখান থেকে আবার অটোতে অথবা বাসে করে আসবেন অমুক জায়গায়। সেখান থেকে অমুক জায়গায় যাওয়ার পথেই আমার বাসা। যতই জিজ্ঞেস করি জায়গার নাম কি - ততই বলে এভাবে এভাবে আসতে হবে। একই ঘটনা গ্লোরিয়ার বাসায় যাওয়ার সময়ও ঘটেছিল। হয়তো রাজশাহীর নিয়ম এটাই।

যাহোক, লীনা যখন তাদের বাড়ির জায়গার নাম বলল, তখন গুগল ম্যাপে সার্চ করে দেখি, সেটা নাটোরের দিকে, প্রায় বিশ কিলো দূরে। এবার লীনা আরও নির্দিষ্ট করে ঠিকানা দিলো - গোদাগাড়ী উপাজেলার বিদিরপুর বারোমাইল। আমারও আর ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হলো না। মজার ব্যাপার হলো - অটোচালক জিজ্ঞেস করলো, কার বাড়িতে যাবো। অথচ আমরা লীনার বাবার নামও জানি না। লীনাকে ফোন দিয়ে বাবার নাম জানতে চাইলাম, লীনা উত্তর দিয়ে পালটা জানতে চাইল - বাবার নামের কি দরকার। বুঝিয়ে বলার পরে লীনা বলল, অটোচালককে বলতে 'অমুকের বাড়ি'। অটোচালক একবারেই চিনল এবং এক্কেবারে ঠিক বাড়ির দরজায় নামিয়ে দিল। বুঝলাম - এখানে সব বাড়িই অটোচালকদের চেনা।

বেশ আপ্যায়ন হলো। বাহারি পদের নাস্তা। মাছ-গরু-মুরগী-সবজি ইত্যাদি মিলিয়ে বিশাল আয়োজন। ফলমূল। গলা পর্যন্ত খেতে হলো। আবার উপহার! ভালোবাসায় ডুবে মরার অবস্থা আরকি!

লীনাদের বাড়ির রাস্তাটা বাঁধের মতো। ডানদিকে লীনাদের বাড়ি, বামদিকে এক মিনিট হাঁটা দূরত্বে পদ্মা নদী। সবাই যখন গল্পে ব্যস্ত আমি তখন দুইবার নদীর তীরে বেড়িয়ে এলাম।

নদীতে প্রচুর পানি। বড় বড় অনেক গাছের গোড়া পানিতে ডুবে আছে। গত কয়েকদিনের বৃষ্টি আর খুলে দেয়া ফারাক্কা বাঁধের পানিতে ডুবে দিয়েছে এসব এলাকা। কিছু নিম্নাঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। নদীতে ছলাৎ ছলাৎ শব্দ। বাতাস আছে। ছায়ায় বসে থাকলে শান্তি লাগে বেশ।

শেষ বিকেলে লীনা আমাদেরকে ঘুরিয়ে দেখালো। নদী। ক্ষেত। ফল-ফলাদি। গেরস্থ বাড়ি। জানা গেল, এত কাছে নদী আসে না সাধারণত। বহুদূরেই থাকে। নদী পর্যন্ত এই বিশাল চরে চাষবাস হয় ধান, কলাইসহ বিভিন্ন ফসলের। এই জমির কোন সীমানা নেই। প্রত্যেকে তার বাড়ির সামনের জমি চাষ করে। নদী দূরে থাকলে জমির পরিমাণ বাড়ে। নদী কাছে এলে জমি কমে।

রাতে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করলো লীনারা। থেকে যেতে ইচ্ছেও করছিল। কিন্তু আমরা এসেছি রাজশাহী ঘুরে দেখার জন্য, এক বাড়িতে এত সময় কাটালে চলবে?

ফেরার পথে মেয়ে আমার বারবার প্রশ্ন করছিল - কেন আমরা চলে যাচ্ছি? কেন আমরা রাতে এখানে থাকবো না? উত্তর দিচ্ছিল ওর আম্মু, সেদিকে আমার মনযোগ ছিল না, আমার মন পড়ে থাকলো বিদিরপুরের নদীর তীরে।

সেই মন এখনও নদীর তীরে পড়ে আছে। হয়তো একারণেই আবারও যেতে হবে লীনাদের বাড়িতে।

পরবর্তী পর্ব - রাজশাহীর খাবার

ই-বুক আকারে সকল পর্ব একসাথে
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×