somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুগে বাঙ্গালী একটু হুজুগ ছাড়...জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনও কর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দোলনের মাস ফেব্রুয়ারীতে বাঙ্গালী জাতি আজ একই সুরে...শাহবাগ স্কয়ারে। মূল ইস্যু মিরপুরের কসাই কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি - মৃত্যুদন্ড। প্রতিটি মিডিয়াতে সেই সুরের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি অবিরাম। এত বিশাল আন্দোলন এ জীবনে আর কি কখনো দেখেছি?

ব্যবসায়ের ছাত্র হিসেবে প্রতিটি বিষয়েই খুজি Productivity অর্থাৎ সুযোগর সর্বোচ্চ ব্যবহার। কিন্তু হায়! এ কি! কিছুদিন পূর্বেও জামাত-শিবিরের তান্ডবে অতিষ্ট মানুষের মুখে জামাত-শিবির নিষিদ্ধের যে গর্জন উঠেছিল, আজ সেই গর্জন কেন অস্তিত্বহীন? এখনই তো সময় - গর্জে উঠো বাংলাদেশ। এত বড় আন্দোলনের ইস্যু কি শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকবে "কাদের মোল্লার মৃত্যুদন্ড চাই" যতটুকু জেনেছি, কাদের মোল্লার শাস্তি বৃদ্ধির বিষয়টি আইনগতভাবে বাস্তবায়ন খুবই জটিল প্রক্রিয়ার অধীন একটি বিষয়। একমাত্র উপায় ৪ নম্বর অভিযোগটি নতুন করে প্রমাণের মাধ্যমে মৃত্যুদন্ড দেওয়া। যাই হোক, আমার ভয় হয়, যদি কোন কারণে এটা সম্ভব না হয়? তবে কি এত বড় আন্দোলন বৃথা যাবে? যাবে না, যেতে পারে না....

আমার মনে হয় এই আন্দোলনের দ্বিতীয় দাবী হওয়া উচিৎ ৭১ এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের সংগঠন "জামায়াতে ইসলামী" কেও বিচারের মুখোমুখি করানো।

তৃতীয় দাবী হওয়া উচিৎ জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী। যদি কোন কারণে প্রথম দাবী ব্যর্থও হয়, তবু দ্বিতীয় ও তৃতীয় দাবী ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে।

সম্মানিত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি চান বাংলাদেশের অবস্থা বর্তমান পাকিস্তানের অনুরূপ হোক? আশা করি স্বাধীনতার পক্ষের কেউই তা চান না। কিন্তু এটা কি জানেন পাকিস্তানের বর্তমান অবস্থার কারণ কি? এর অন্যতম কারণ জামাতে ইসলামীকে ঐদেশে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে - যার পরিণাম বর্তমান বিধ্বংসী দেশ পাকিস্তান।

কিন্তু যেদেশের বিশ্বখ্যাতি পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ...সেই দেশ এর অবস্থা পাকিস্তানের অনুরূপ হবে, আমি তা কখনই আশা করতে পারি না। তাই এখনই সময় রুখে দাড়ানোর। অতএব দেরি না করে আসুন জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীকেও আমাদের আন্দোলনের অন্তর্ভূক্ত করি।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের বেশিরভাগ... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×