somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে অনেক দিন পরে.....নতুন পরিকল্পনা নিয়ে

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগের পাঠক আল্লাহর রহমতে বিভিন্ন দেশ দেশান্তরে পরিব্যাপ্ত। যখন কোনভাবে তাদের কথা জানতে পারি, তখন ব্লগ লেখার খুব অনুপ্রেরণা পাই। কিন্তু ব্যস্ততার মাঝে এখন কেন জানি ব্লগ লেখা হয়ে উঠে না। মাঝে মাঝে তাই খুব কষ্ট লাগে। ব্লগিং এর মাধ্যমে তবলীগের অনেক সুযোগ আছে, যেটা অনেকে জানলেও, নিজের মাঝে আবিষ্কার করতে সক্ষম হয়না। অনেকে আবার আবিষ্কার করতে পারলেও সাহস করে শুরু করতে পারে না। আবার অামার মত অনেকে আবিষ্কার করে সাহসের পরিচয় দিয়েও কোন এক অজানা কারণে হঠাৎ হারিয়ে যায়....

এ বছরের শুরুতেই একটি রেজ্যুলেশন মনে মনে করে ফেলি, "এ বছর ব্লগ লেখার প্রতি আরোও বেশি মনোযোগ দিব।" কিন্তু বছরের প্রথম ৪ মাস শেষ হতে চললেও, এখনও সেই পরিকল্পনা বাস্তবায়নের কোন চেষ্টা করা হয়নি। যাই হোক, সেই অনুশোচনার কথা বলে আজ অনেকদিন পর ব্লগ লেখার আমেজটা নষ্ট করতে চাইনা। ইমাম মাহদী (আ.) এর সত্যতা নিয়ে তবলীগি ব্লগ লেখার মত প্রস্তুতি নিয়ে আসিনি। তাই আজ সে দিকে যাব না। তবে সামনে প্রস্তুতি নিয়ে কিছু মিনি ব্লগ লেখার আশা রাখি। বিশেষত সামনের দিনগুলোতে ঈসা (আ.) এর মৃত্যু নিয়ে কিছু প্রামাণ্য ব্লগ লেখার ইচ্ছা আছে। আমার ব্লগের সকল পাঠকদের কাছে তাই দোয়ার আবেদন রইল, যাতে আমার পরিকল্পনা মত এ বছরও কিছু হিট ব্লগ লিখতে পারি।

কোন ব্লগের হিট হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার অধীন। আমি নিজেকে কখনোই ভাল ব্লগার বলে মনে করি না। তবুও যখন আমার কোন ব্লগ পোস্টের হিট ২০০০+ হয়, তখন ব্লগ/ব্লগার নিয়ে যে যাই বলুক, আমি খোদাতাআলার অনুগ্রহের কথাই বলি। আমি বিশ্বাস করি, আল্লাহর সাহায্য ছাড়া কোন ভাল কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা যায় না। তাই অনাগত ভবিষ্যতের জন্য আমরা সকলেই আল্লাহরই মুখাপেক্ষী। আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমীন।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের বেশিরভাগ... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×