somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তা'লীমুদ্দিন ফাউন্ডেশনের কাদিয়ানী বিরোধী বক্তব্য ও কিছু কথা

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি তা'লীমুদ্দিন ফাউন্ডেশন নামে একটি নতুন গজিয়ে উঠা সংগঠন "কাদিয়ানী মতবাদ" নিয়ে বেশ কিছু বক্তব্য তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করেছে। মনোযোগ দিয়ে তাদের বক্তব্যগুলো শুনে যে কথা আমার মনে জেগেছে তা হল:

১। "নতুন বোতলে পুরাতন মদ পরিবেশন" বাংলা এই প্রবাদটির কথাই সর্বাগ্রে মনে হয়েছে। কারণ নতুন কায়দায় যেসব অভিযোগ তারা পরিবেশন করছে তা বিগত ১২৫ বছর ধরেই বিভিন্ন সংগঠন ও আলেম-ওলামাগণ বলে আসছেন। আহমদীয়া মুসলিম জামাত এইসব মিথ্যাচারের যথাযথ জবাব বারবার দিয়ে আসছে। কিন্তু যাদের উদ্দেশ্য সত্যকে অনুসন্ধান না করে শুধুই সত্যের বিরোধিতা করা তারা নির্লজ্জের মত একই কথা বারবার বলে থাকে।

২। এই প্রচারটির দ্বারা আহমদীয়া জামাতের কোন ক্ষতি তো হবেই না বরং অগনিত লোকের মনে এই জামাত সম্বন্ধে আগ্রহের সৃষ্টি হবে এবং তারা সত্যের সন্ধানে যোগাযোগ করবেন। এতে সত্যের প্রচার হবে এবং উক্ত ফাউন্ডেশনের চালাকি ধরা পড়বে। বিগত ১২৫ বছর ধরে একই পদ্ধতিতে আহমদীয়াতের উন্নতি হয়ে এসেছে এবং আজ পর্যন্ত বিশ্বব্যাপী দুইশরও অধিক দেশে আহমদীয়া জামাত প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ আহমদীয়াত গ্রহণ করে খাটি ইসলামকে লাভ করেছে।

৩। যারা এই কাজে সম্পৃক্ত হয়েছেন তারা যদি আন্তরিকভাবে সত্যের সন্ধান করতে চান তাহলে আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করে সত্য জেনে নিতে পারেন। কারণ আহমদীয়া বিতর্ক নিছক একটি ধর্মীয় বিষয় যার মূল উদ্দেশ্য সত্যকে লাভ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জাগতিক উদ্দেশ্যে যারা সত্যের বিরোধিতা করে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট এবং এ যাবতকাল পর্যন্ত আল্লাহই হযরত মির্যা গোলাম আহমদ (আ.) এর বিরোধিতাকারী শত শত লোককে ধ্বংস করে দিয়েছেন। উদাহরণস্বরূপ: মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী, মৌলানা সানাউল্লাহ অমৃতসরি, মুহাম্মদ হোসেন বাটালবী, পন্ডিত লেখরাম, আবদুল্লাহ আথম, আলেক্সান্ডার ডুই এবং ইদানিংকালের জুলফিকার আলী ভুট্টু ও জেনারেল জিয়াউল হক প্রমুখ। কিন্তু দু:খের বিষয় হল এইসব দৃষ্টান্ত থেকে শিক্ষাগ্রহণ করার মত লোক স্বল্পই হয়ে থাকে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের বেশিরভাগ... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×