somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লোকনাথ ধর
আমি বড় বেশি আত্মকেন্দ্রিক, আত্মভোলা এবং সাধারণ। সম্ভবত এ নিয়ে আমার “সুখ ও দুঃখ” কোনোটিরই অন্ত নেই।

চিঠি - ০১

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শঙ্খবতী,

আজ সারাদিন বৃষ্টি পড়লো খুব, খুব! সারাদিন হাঁটতে হাঁটতে যখন নিজেকে নিজের ভেতর হারিয়ে ঘুরিয়ে প্রথম বৃষ্টির ফোঁটা বরণ করে নিলাম, আমার খোঁজ মিললো লেকের কাছাকাছি দাঁড়িয়ে, আমি একটা গাছের দিকে চুপচাপ তাকিয়ে আছি। গাছের বয়সটা কত হলো? আমি অনুমান করতে পারি না এসব বিষয়ে তবুও ভাবলাম, “হবে হয়তো বিশ-তিরিশ!”; কে জানে?

আজ এতো বৃষ্টি পড়লো, আমার ভাবতে ইচ্ছে হলো অন্য একটা কথা, কিন্তু ভাবি নি। কারণ সে ভাবনার দায় আমার আর নেই; আমি বরং চুপচাপ বসলাম একটা বেঞ্চির উপর, গাছের নিচে বৃষ্টি আমায় ছুঁতে পারলো কমই! কারণ যদি তোমার নক্ষত্রের ভেতর থেকে যদি নতুন সমুদ্রের সৃষ্টি হয় তবে তাতে ভেসে যেতে পারি আমি; যদিও চোখ কখনো সমুদ্র নয়। চোখে আটকে থাকতে পারে নদী, খানিকটা শুকিয়ে আসতে পারে তার জল; পুরোপুরি শুকোয় না – কেননা মানুষের জীবনে দুঃখ কেবল একটা থাকে না।

পথ এখনো শেষ হয় নি...

আমি চুপচাপ তাকিয়ে থাকলাম দূরে, সেখানে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক; তাদের ভেতর কি কি দুঃখ আর সুখ আছে? তারা কি লুকিয়ে রেখেছে নিজের ভেতর – ভাবতেই কয়েকটা অনাহারের দিন মনে পড়লো আমার; ভাতের দুঃখের মত আর কিছু নেই! একদম নেই! আমি দেখলাম – আজ প্রতিটা ভাত খাওয়া প্রতিটা মানুষ শুরু থেকেই ভীষণ সুখী; সাদা ভাত ধরতে ইচ্ছে করলো হঠাৎ, আজ সারাদিন ভাত খাওয়া হলো না আমার!

তুমি কি খেয়েছ নাকি?

যদি খাও তাহলে তুমি সুখী। তারপর তুমি দেখতে শুরু করলে পাশে কে কে আছে আর কে কে নেই। তুমি দেখতে চাইলে নিজের ভেতর নদী, তার ভেতরকার জল বের করে দিলে উপর থেকে নিচে! একটু রোদ খোঁজার ইচ্ছে হলো, একটু ইচ্ছে হলো বিষণ্ণতার লালন। একটু ইচ্ছে করলো ভেতর ভেতর কাউকে পালন। তারপর ধীরে ধীরে সন্ধ্যা হতেই খোঁজ নিলে ব্যক্তিগত জীবনের, কারণ চোখও একসময় ক্লান্ত হয়। অনেক সময় পর মুখ একটু প্রশস্ত হয়, একটু হাসি ফোটে এরই মাঝে। স্রোতের মত তারপর শুরু হয় চলা, চলছে সুন্দর।

এই যে চোখ কখনো সমুদ্র হয় না তাতে ক্ষতির কিছু নেই; নদী হলেও হয়। যারা জানে জলের কতটুকু মূল্য, তাদের কাছে নদীর সামান্য জলেরও অনেক মূল্য; তারা বৃথা নষ্ট করে না নিশ্চয়ই! আমি একসময় জলের কষ্টে ভুগেছি; তখন জানো, নতুন টিনের মেটে রঙের বাড়িটায় এতটুকু জলের যোগান নেই! তখন আমার মা আর আমাকে যেতে হতো অনেকটা দূর এক বালতি পানি টেনে আনার জন্য, কাছের এক প্রতিবেশী শিক্ষকের বাড়িতে যখন কুয়োর খোঁজ পেলাম, কষ্ট কমে এলো আরও অনেক কম। আমি তাই শিখেছি জলের কতটা দাম, তোমার ব্যক্তিগত নদীর দু একফোঁটা জলের মূল্য আছে তাই আমার কাছে। নদী চোখ নিয়ে তাই দুঃখের কিছু নেই!

বরং সে নদীর কিছু জল যে আমার জন্য ছিলো – আমার ভালো লাগে বড়ো!

তুমি বরং ভাবো সুন্দর একটা দিন – উড়ে বেড়াবার মত। তুমি কখনো উড়ো নি এমনটা হতে পারে না – উড়ে বেড়াবার দিন তাই তোমার মনে আছে নিশ্চয়ই। ভাবো – আমি আবার একদিন উড়বো পূর্ণ একটা আকাশে। পূর্ণ একটা আকাশ সত্যিই আমার জন্য অপেক্ষা করে আছে; কিছুদিন পর নদীর জল আমি আবার বাড়াবো নতুন কোন দুঃখের জন্যে।

‘আমি’ নামক দুঃখটা সত্যি একদিন নেই।

আপাতত ভাতের একটা দুঃখ হয়ে জমে আছি রাস্তার পাশের শিশুটার চোখে, এক বোতল জল বেঁচে যদি দশটা টাকার ভাত জোটে, আমি ভীষণ সুখী হবো! আপাতত কাঁটা হয়ে বসে আছি কারো গাছের ভেতর, ভীষণ যত্নে তুলে দিলে আমি হাসতে হাসতে অনেক দূর হেঁটে যাবো।

আমি আপাতত ভালো নেই যদিও...

তুমি ঠিকঠাক আমায় লুকিয়ে অনেকটা ভালো থেকো।

ভালো থেকো তুমি...

ইতি,
নীর..
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×