somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লোকনাথ ধর
আমি বড় বেশি আত্মকেন্দ্রিক, আত্মভোলা এবং সাধারণ। সম্ভবত এ নিয়ে আমার “সুখ ও দুঃখ” কোনোটিরই অন্ত নেই।

গানের অনুভূতি - ০১

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১/

Frames - Don't Stay Here

একটা ভ্রমণে আছি - আমার আশেপাশে জমে থাকা বাতাসগুলোকে পেরিয়ে বের হয়ে গেছি শহরে। হাঁটছি, হাঁটছি - একটা ব্লক পেরিয়ে গেলাম; হাঁটছি, হাঁটছি - পেরিয়ে গেলাম স্কুল, কলেজ; আমি ছুটছি অজানার পথে। আমার তীব্র গতি আমি সামলাতে পারছি না - চোখ বুজলেই দিন আর চোখ খুললেই রাত, একটু একা বসে নিজের সাথে নিজে দুটো কথা কইলে সময় চিৎকার করতে থাকে। একটা ভ্রমণে বের হয়ে গেছি - আরও কিছুদিন, আরও অনেকদিন পর ফিরবো বাড়ি। প্রিয়, দূর থেকে একবার দেখতে পেলে দরজাটা তুমি খোলা রেখো...




২/

Low - Lullaby

নিচে ব্যস্ত একটা শহর এখনো ছুটে চলেছে তার গন্তব্যে। আর আমি অবশ - অন্ধকারকে কাঁধে নিয়ে বসে আছি বারান্দায়। জমে যাচ্ছি নিজের জায়গায় - ভাঙতে ইচ্ছে করছে আবার করছে না পায়ের জমাট বাঁধা বেড়ি। I feel the emptiness growing inside - আমি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি কোথাও..




৩/

Over The Ocean - I Will Be Silent

অনাগতা, সমুদ্রের কিনারে বসে আছি। জল ধরছে না আমার পায়ে - আমি তাকিয়ে আছি রাতের দিকে। রাত তাকিয়ে দেখছে তারা - তারা বসে আছে ছায়াপথে। ছায়াপথে কি হাঁটছো তুমি? এগিয়ে এসো, এগিয়ে এসো, সমুদ্রের কিনারে বসে আছি।




৪/

Ours Samplus - Over

খারাপ, ক্লান্তিকর একটা দিনের শেষে বা খারাপ একটা রাত্রি কাটিয়ে ভোর শুরু হবার আগে আগে এটা এমন দুর্দান্ত হয়ে যায় - আমি অবসন্ন দেহে চুপচাপ উপভোগ করি। এটা কান থেকে ধীরে ধীরে ছড়ায় পুরো মস্তিস্কে, আরামদায়ক, ছড়িয়ে যায় পুরো দেহে। এত আরামদায়ক লাগে, টুপ করে ঘুম এসে পড়ে আর ঠিক ঘুমানোর আগে মনে হয় - এভাবে মরে গেলে হয়তো খুব খারাপ লাগতো না। হাহাহা।

এটা rainymood এর সাথে কিন্তু দুর্দান্ত যায়!







(আমি গান নিয়ে বেশিরভাগ সময়েই পড়ে থাকি - রাতে। তখন কাজের সাথে সাথে গান নানা অনুভূতির জন্ম দেয় - এই মিউজিকগুলো আমায় নানা রকমের গল্প বলে। টেবিল ল্যাম্পের আলোয় বসে বসে আমি সিলিঙয়ের দিকে তাকিয়ে থাকি ক্লান্ত দেহে, এদের সাথে। এরা আমায় বাঁচিয়ে রাখে।

এগুলো রাতে গল্পটা বলে চিৎকার করে। রাতে শেয়ার করা উচিত ছিল। তবে রাতে মনে করে ট্রাই করে দেখতে পারেন।

প্রতিটা লিংকের শেষে কথাগুলো আসলে আমার অনুভূতি তখনকার। শোনার সময় মিলিয়ে নিতে পারেন, তেমন মনে হয় কি না আপনার।

দুটো লিংকই ইউটিউবের। ভালো লাগলে এমন কিছু আরও শেয়ার করবো।)
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×