শুধু পরিবার নয় গোটা গ্রামবাসীই জেগে ছিল।
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২১ তারিখ রাতে এসআই কফিলের জন্য তার পরিবার নয় গোটা গ্রামবাসীই জেগে ছিল। আহাজারি, হাহাকার আর কান্নার ধ্বনিতে বাতাস ভারি হয়ে উঠে। চোখের জলে ভিজে মধ্যরাত সাড়ে ১২টার দিকে সকলেই দাফন করে সৎ ও নিষ্ঠাবান পুলিস অফিসার এসআই কফিল উদ্দিনের লাশ। মঙ্গলবার পাবনায় চরমপন্থীদের হাতে নিহত হন কুড়িগ্রামের চিলমারীর সন্তান এসআই কফিল উদ্দিন।
ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব পরিবারের সন্তান কফিল উদ্দিন ১৯৮২ সালে এসএসসি পাস করে পুলিশের চাকরী নেন। চাকুরিরত অবস্থায় পাবনা এ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি ও বিএ পাস করেন মেধাবী কফিল। ৩ সন্তানের জনক কফিল উদ্দিনের স্বপ্ন ছিল মেয়েকে ম্যাজিস্ট্রেট, ২ ছেলেকে ডাক্তার ও সচিব করার। এ কারণে নানা প্রতিকুলতার মধ্যেও নিজে একা থেকে ছেলে-মেয়ের পড়াশুনার জন্য স্ত্রী রেবা খাতুন রংপুরের ভাড়া বাড়িতে থাকতো। একমাত্র মেয়ে কামরুন্নাহার মেধাবী ছাত্রী। সে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে ক্যান্টপাবলিক কলেজ থেকে পাস করে। বাবার আকস্মিক মৃত্যুতে মেয়ে কামরুন্নাহার রাবি, ছেলে রেজোয়ান আহমেদ রিয়াজ ও ইমতিয়াজ আহমেদ রাজের সামনে এখন শুধুই অন্ধকার। বাবা কফিল উদ্দিনের সব স্বপ্ন এখন শুধুই স্বপ্ন। হয়তো অধরাই থেকে যাবে তার ইচ্ছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন