
এরপর আমরাও হারিয়ে যাবো পুরোনো সড়কে,
পিচ ঢালা পথে, হলুদ বাতির আলোয়,
আমাদের অস্তিত্ব
মিশে থাকবে কাগজের ভাজে,
ধুলো জমা বইয়ের কভারে
নেটওয়ার্কের দালানের ভিড়ে,
স্মার্টফোনের আধুনিকতায়!!
আমরা বেচে থাকবো
অতিআধুনিক ভার্চুয়্যাল ডাকবাক্সের বার্তায়
আর গুড়িগুড়ি বৃষ্টির খেলায়; অহর্ণিশ...
লেখা: শামীম সাগর..
অক্টোবর ২৮, সন্ধ্যা ৭:৩৫
ছবিসূত্র: ইন্টারনেট.,,,
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



