somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরো পরিবারই নরখাদক!!!

১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবিংশ শতাব্দীতে যখন মানুষ এগিয়ে চলেছে সভ্যতার ক্রম উচ্চতার দিকে, তখনও পৃথিবীর কোথাও কোথাও রয়ে গেছে আদিম প্রবৃত্তির অসভ্যতার ছোঁয়া। এখনও মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে নিজেদের পশু প্রবৃত্তির ছাপ রাখছে কোথাও কোথাও। মানব চরিত্রের এমনি একটি অন্ধকার উদাহরণের সন্ধান মিলেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এখানে একটি পরিবারের সবাই নরখাদক। মানুষসহ বিভিন্ন পশুর মৃতদেহই ছিলো তাদের খাদ্য। কিন্তু বেশিদিন চেপে রাখা সম্ভব হয়নি তাদের এই পশুবৃত্তি। সদ্য মৃত এক তরুণীর বিকৃত দেহসহ হাতেনাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের কাহাওয়ার কালান শহরে। সেখানে মৃতদেহ ভক্ষণের দায়ে দুই মহিলা ও আরিফ (৩৫) নামে একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ কবর খুঁড়ে মৃত মানুষের দেহ নৃশংসভাবে বিকৃত করা এবং তা ভক্ষণ। পুলিশ জানায়, সম্প্রতি ওই গ্রামে সায়রা পারভিন নামে এক তরুণী মারা গেলে তাকে কবর দেয়া হয়। কিন্তু কবর দেয়ার বেশ কয়েক ঘন্টা পরে তার ভাই দেখে কবর থেকে গায়েব হয়ে গেছে বোনের লাশ। সায়রার ভাই বিষয়টি পুলিশকে জানালে তারা খোঁজ নিতে শুরু করে। জানা যায় লাশ গায়েব হওয়ার কিছুক্ষণ আগে আরিফকে শাবল হাতে দেখা গিয়েছিলো গোরস্থানে। পুলিশ তাৎক্ষণিক আরিফের বাসায় তল্লাশি চালায় এবং হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় সায়রার বিকৃত লাশ উদ্ধার করে। অভিযানের সময় নরমাংস রান্না করা অবস্থায় আরো দুই মহিলাকেও আটক করে পুলিশ । আরিফ তার স্বীকারোক্তিতে জানায়, তারা বেশ কিছু দিন যাবৎ নরমাংস ভক্ষণ করে আসছে। তাদের সাথে তার আরেক ভাই ইরফানও জড়িত। ইরফান বর্তমানে পলাতক।
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

ফাউ টাকার গল্প

লিখেছেন এস আই জয়, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৫:৩৫

সময় ২০১৪ সাল...

ভার্সিটিতে আজ ক্লাস শেষে আমি, মেহনাজ, তামিম আর শাওন গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ কোত্থেকে শেতু এসে হাজির। এসেই ডিরেক্ট ঘোষণা! আজ নাকি সে আমাদের সবাইকে স্টার... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×