somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলের সুফল ও কুফল

১২ ই মে, ২০১১ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল বর্তমান সময়ে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। ছোট বড়, ধনী গরীব প্রায় সব শ্রেণীর মানুষের হাতেই এখন মোবাইলের ছড়াছড়ি। মোবাইল ছাড়া বলতে গেলে এখন আমরা অন্ধ প্রায়, অচল ও বটে। প্রিয়জন, বন্ধু-বান্ধব পৃথিবীর যে যে প্রান্তেই থাকুক না কেন মোবাইলের বোতাম টিপে মুহুর্তেই পৌঁছে যাচ্ছে এ প্রান্তের খবর ও প্রান্তে। আমরা জানতে পারছি যে যেখানে থাকুক না কেন তাদের কুশলাদি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন আমাদের মত উন্নয়নশীল দেশও মোবাইলের ব্যাবহারে কোন অংশে পিছিয়ে নেই। এক কথায় এখনকার সময়ে মোবাইল-ই যোগাযোগের শেষ ভরসা।

আবার এই মোবাইলের কিছু খারাপ দিকও লক্ষ্য করা যায়। অন্যান্য দেশের কথা জানিনা, আমাদের দেশে এই মোবাইল দুর্ঘটনার হার কিছু বাড়িয়েছে। আমি রাস্তায় চলমান অবস্থায় অনেক দৃশ্য দেখতে পেয়েছি এ রকম। অনেকে দেখেছি খুব নিকটের কারো সাথে মজিয়ে কথা বলছে আর হাঁটছে। হাঁটতে হাঁটতে সে কোথায় চলে যাচ্ছে সে নিজেও জানে না। হঠাৎ দেখে কোন কার কিংবা বাস তার সামনে হরন বাজিয়ে দাঁড়িয়ে আছে। আমার চোখের দেখা দু’টো দুঘটনা বলি- ১ম টা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী তৃতীয় সেতুর কাছেই। এক ভদ্রলোক কার সাথে কথা বলছিলেন খুব রাগান্বিত স্বরে। কথা বলতে বলতে সে রাস্তার মাঝখানে চলে যায়। পেছন থেকে একটি প্রাইভেট কার অনেক হরন বাজিয়েছে সে শুনেই না। আশে পাশের লোকজন ও তাকে খুব জোরে ডাকছিল। কিন্তু তার খেয়াল এখানে নাই। অন্য কোথাও হারিয়ে গেছে তার খেয়াল। ফলে প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গিয়ে এক সিএনজি ঐ ভদ্রলোকটিকে ধাক্কা দেয়। লোকটি মারা যায়নি ঠিক। কিন্তু আহত হয়েছে। লোকজন এসে সিএনজি ড্রাইভারকেই দোষারোপ করতে চেষ্টা করল। আসলে কিন্তু তার দোষ ছিল না। ওখানে ভদ্রলোকটি মারা ও যেতে পারত। আশে পাশের লোকজন এসে যারা তাকে ডাক দিয়েছিল তারা এসে পরে বললো সিএনজি ড্রাইভারের কোন দোষ নাই। পরে ঐ ভদ্রলোকটিও তার দোষ স্বীকার করল। আরেকটি ঘটনা ঘটেছিল এ রকম কক্সবাজারের লিংক রোডের মাথায়। লোকটি ছিল একজন পর্যটক। তিনিও একই কায়দায় কথা বলতে বলতে কিছুক্ষণ পর নিজেকে আবিস্কার করল মাঝরাস্তায় আহত অবস্থায় পড়ে আছে। লিংক রোডের মোড়টি ত্রিমুখী। টেকনাফ থেকে চট্টগ্রাম এর দিকে আসা একটি বাস ঐ পর্যটকটিকে খুব বেশি জোরে নাহলেও একটা ধাক্কা দেয়। এরকম অসংখ্য দুর্ঘটনা সারা দেশের বিভিন্ন জায়গায় ঘটছে। অনেকে আছে গাড়ির ড্রাইভিং সিটে বসে মোবাইলে কথাও বলছে আবার ড্রাইভিং ও করছে। অনেক সময় দেখা যায় যে ঐ ধরনের ড্রাইভাররাই দুর্ঘটনা বেশি ঘটাচ্ছে। তাই ঐ ধরণের লোক যারা হাঁটতে হাঁতে মোবাইলে কথা বলে এবং যারা মোবাইলে কথা বলে বলে গাড়ি চালায় তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা অনুগ্রহ পূর্বক পথচলার সময় এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলবেন না। বললেও অনুগ্রহ করে অন্যমনমস্ক হবেন না। অনমনস্ক হয়ে এসব করলে আপনি নিজেও ক্ষতির সম্মুখীন হতে পারেন। আসুন আমরা সকলে মিলে মোবাইল বিষয়ক দুর্ঘটনাকে প্রতিহত করি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×