somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল এবং কিছু প্রশ্ন...

১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু
আলাইকুম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারকাতুহু... সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।
আজ অনেক দিন পর কিছু লিখতে বসলাম। হরতাল আমাদের দেশের আন্দোলনের অন্যতম
মাধ্যম। কোন কিছুই হতে পারে না সাথে সাথে হরতাল। রাস্তায় কোন পথচারী সড়ক
দুর্ঘটনায় মারা গেল, ব্যাস্ সাথে সাথে শুরু হয়ে যায় গাড়ী ভাঙ্গচুর আর ধাওয়া
পাল্টা ধাওয়া, এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কেউ আহত কিংবা নিহত হলো,
তার পরের দিনই হরতাল। এই হরতালের ডাকটা আসে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের
নেতাদের নিকট থেকে। এই নেতারা হরতাল কিংবা অবরোধের ডাক দিয়ে বাসায় এসির
নিচে বসে বসে টেলিভিশনে তামাশা দেখতে থাকে আর আমাদের মত সহজ সরল সাধারণ
মানুষগুলো রাস্তায় নেমে আসে নেতাদের ডাকে। শুরু করে আক্রমণ পাল্টা আক্রমণ।
এতে করে ক্ষতির দিকটা শুধুই আমাদের। মাঝখানে রাজনৈতিক নেতারা আমাদের সেই
ক্ষতিটাকে তাদের রাজনৈতিক ইস্যু বানিয়ে তাদের স্বার্থটা সফলভাবে উদ্ধার
করে। এই সহজ কথাটা যারা এই হরতাল অবরোধে পিকেটিং করতে যায় তারা কেউ একবার
ভেবে দেখে না। তারা ভাবে যে, আমি যদি ভাল পারফরম করতে পারি তাহলে তো আমি
আরো উপরে উঠতে পারবো, কিন্তু তারা এটা ভাবে না যে, আমি যদি মারা যায় তাহলে
তো তারা আমার জন্য কিছুক্ষণ মিডিয়ার সামনে চোখের পানি ফেলা ছাড়া, এবং তাদের
রাজনৈতিক ইস্যু তৈরী করা ছাড়া আর কিছুই তারা আমাদের জন্য করবে না। আসলে
বর্তমান বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোই স্বার্থপর। তারা শুধু আমাদের
ব্যবহার করতে জানে। আমরাও নির্বোধের মত তাদের ডাকে ঝাপিয়ে পড়ি। আর এই
উদারতা দেখাতে গিয়ে খালি হচ্ছে অসংখ্য মায়ের বুক। অনককেই প্রাণ দিতে হচ্ছে
বিনা কারণেই। তাহলে কেন আমরা এখন ও এই হরতালের সমর্থন করি। হরতাল সেটা যে
দলই আহবান করুক না কেন আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে হরতাল মোকাবেলা করা। আমি
কোন রাজনৈতিক দলের সমর্থন করে এই কথাগুলো বললাম না, শুধু আমার মনের ক্ষোভটা
প্রকাশ করলাম। আমার দ্বারা রাজনীতি হবে না। কারণ এই রাজনীতি করে আমি এত
সহজে প্রাণ হারাতে চাই না। আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে, পৃথিবীটাকে
আরো সুন্দর করতে চাই যতটুকু আমার সাধ্য আছে তা দিয়ে।

আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি বিশ্বজিতে করুণ মৃত্যু দেখে আর নিজেকে
সামলে রাখতে পারিনি বলেই এই লেখাটি লিখতে বসলাম। কি দোষ করেছিল বিশ্বজিত??
তাকে কেন প্রাণ দিতে হলো...??? জনতার বিবেকের কাছে আমার প্রশ্ন...

শ্রদ্ধেয় পাঠকগণ...ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×