একটি বুয়েট ছাত্রের মৃত্যু...কতগুলো স্বপ্নের মৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আজ সকাল ৮টায় আজিমপুরে আমার ছোটভাই সম্রাট দাঁড়িয়ে ছিল।নতুন এসেছে বুয়েটে,সবকিছুর সাথে হয়তো পরিচিতও হতে পারেনি ভালভাবে।হয়তো তাই আর ভাল লাগছিলনা হলে।মিরপুরে বোনের বাসার উদ্দেশ্যে তাই সে রওনা দেয়।আসলে এটা খুব স্বাভাবিক।আমরা যারা হলে থাকি সবারই এটা হয়।প্রথম প্রথম হলে ভাল লাগেনা।মন পড়ে থাকে বাসা বা আত্মীয়স্বজনের কাছে।কিন্তু সেই টানটাই যে তার জীবনে কাল হবে কে জানত?একটি উইনার বাসের ধাক্কায় করুণ মৃত্যু হয় তার।এখান দিয়ে আমি প্রায় প্রতিদিন-ই যাওয়া আসা করি।এমন মৃত্যু তো নেমে আসতে পারতো আমার জীবনেও।সম্রাট-তো তাও মরে বেচে গেল।কিন্তু তার পরিবার?১২ বছরের অসাধারণ শিক্ষাজীবন,৩ মাস কোচিং এ অসম্ভব খাটুনি,৬ মাস অপেক্ষার পর দেশের শ্রেষ্ঠ এ বিশ্ববিদ্যালয়ে তার পদচারনা মাত্র ৫ দিনের???কত স্বপ্নই তো তার ছিল জীবনকে ঘিরে।একমাত্র ছেলে পরিবারের,তাকে ঘিরে বাবা-মার কত স্বপ্ন।আর কোনদিন সে ফিরে আসবে না।বোনটি আর কোনদিন ফিরে পাবে না তার ভাইটিকে।0910004 রোলের ছাত্রটি আর কোনদিন সাড়া দেবে না ক্লাসে।একজন বাসচালকের অসতর্কতা কত কিছু বদলে দেয় মানুষের জীবনে?এর উপযুক্ত শাস্তি না হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।ঘটে যেতে পারে আপনার বা আপনার প্রিয় কারো জীবনে,আসুন আমরা একসাথে এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণ করি।সবাইকে সাথে পাব এ কামনা রইল।
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।