ইসলাম হলো একটি বৃক্ষের ন্যায়। এর আছে বিভিন্ন শাখা -প্রশাখা। আপনাকে জানতে হবে যে, কোন শাখা -প্রশাখাই মূল বৃক্ষকে অস্বীকার করে তার অস্তিৃত্ব টিকে থাকতে পারেনা। শাখা প্রশাখা গুলি সমান তালে বৃদ্ধিও পায়না। বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তার উপযোগী আলো-বাতাস-খাদ্য ও পরিবেশ পেতে হয়। ঠিক অনুরুপ পুরো মুসলিম উম্মাহ মূল বৃক্ষকে আকঁড়ে ধরে কাজ করবে। মূলবৃক্ষ থেকে যে রস সিক্ত হয়ে শাখা-প্রশাখায় সঞ্চালিত করে, সেই শাখা প্রশাখা বিস্তার করবে তার নিজস্ব পরিমন্ডল অনুসারে (ভৌগোলিক সীমারেখার মধ্যে)। ইসলাম একটি বাস্তবসম্মত দ্বীনি ব্যবস্থার নাম। আন্তর্জাতিক শৃংখলা মেনে প্রত্যেকটি পরিবেশে খাপ খাওয়ানোর মতো একদল মর্দে মুজাহিদ তৈরি হবে অবস্থানে। এই জন্য মুমিনের তাকওয়া, আমল ও নির্ভেযাল ইসলামে প্রবেশ অপরিহার্য।
আল্লাহ বিভিন্ন গোত্র, ভাষা, রং, চেহারা দিয়ে মানুষকে সৃষ্টি করে একজন থেকে অন্যজনকে চেনার জন্য আলাদা করেছেন, সৃষ্টি করেছেন বিভিন্ন সীমরেখা, তেমনি সেই সব সীমারেখা থাকা সত্ত্বেও মুসলামানদেরকে ইসলামের রজ্জুকে শক্ত করে ধরতে বলেছেন। কাজেই সর্বশক্তিমান আল্লাহর আসমান ও জমীনে তার কথা বলার জন্য তাগুতের ভয়ে নিভৃতি একাকী কাজ করার সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৫ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





