somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী বিভৎস আমরা!

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সালের ঘটনা। আমি নীলক্ষেত দিয়ে যাচ্ছিলাম। তখন আমার সাথে সবসময় একটা ক্যামেরা থাকত। বিশ্ববিদ্যালয়ে একটি ম্যাগাজিন চালাতাম। তার একটি পরিচয়পত্রও ছিল। সেদিন ঐ পরিচয়পত্রটা কাজে লাগিয়েছিলাম। দেখি মধ্য বয়সী একটি লোককে সবাই ঘিরে ধরে চড় কিল ঘুষি দিচ্ছে। পাশ দিয়ে রিক্সায় যাচ্ছিল এমন দু’এক জনও নেমে মারতে শুরু করে। পাশেই দাঁড়িয়েছিল জনৈক অভিযোগকারী। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্য উল্লাস দেখছিল সে। মহিলা আরেকটি ছেলেকে দেখিয়ে বলে, ঐ ওও ছিল। তাকেও মারতে শুরু করে জনতা। মোবাইলটা তখনও মহিলার হাতে শক্ত করে ধরা ছিল। এটা ছিল, মোবাইল পিছন থেকে টান মারার অভিযোগ। আমি তড়িৎ আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে, ক্যামেরাটা অন করে ভিডিও মুডে চাপ দিয়ে গলায় ঝুলিয়ে দিলাম, তারপর দুইহাত দিয়ে মানুষ ঠেলে সরিয়ে আক্রান্ত অভিযুক্তকে উদ্ধার করে আরেকজন পথচারীর সহায়তায় নীলক্ষেত থানা থেকে পুলিশ ডেকে পৌঁছে দিয়েছিলাম থানায়।










এটিও ২০০৯ সালের ঘটনা। মাঝে মাঝে সারারাত জেগে থেকে সকালে সিগারেট খুঁজতে বেরোতাম। তখন আমি জগন্নাথ হলের উত্তর ভবনে থাকি। মেডিকেলের সামনে গেলে সবসময় চা-টা পাওয়া যায়। জগন্নাথ হলের মূল গেটে যেতেই দেখি দুজন ছাত্র একটি ছেলেকে টানতে টানতে সন্তোষচন্দ্র (ভবনটি এখন পুকুরের উত্তর পাশে নতুনভাবে নিমিত হয়েছে) ভবনের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিছন পিছন গেলাম। ওরা দুজন, সাথে যোগ দিল কেডস্ গেঞ্জি পরিহিত স্থুলকায় কয়েকজন (ওরা সকালে হাঁটতে বেরিয়েছিল)। ‘সাইকেল চুরি করতে আসছিলি’ বলে মারতে শুরু করে ওরা। আমি একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। ভাবছিলাম- কয়েকটি চড় কিল দিয়ে ছেড়ে দেবে হয়থ। এরপর ওর লাঠি খোঁজা শুরু করে। একজনে একটি চটার মত নিয়ে এসে মারতে শুরু করল, আরেকজনে নিয়ে আসল সাইকেলের রড তালা। এবার আমি এগিয়ে গিয়ে বাধা দিয়ে ছেলেটিকে উদ্ধার করে সাথে নিয়ে গেলাম। চিকিৎসা করাতে হয়েছিল।

এরপরের ঘটনা সাম্প্রতিক। শাহবাগ মোড়ে মোবাইল সিনতাইয়ের অভিযোগ একইভাবে ঘিরে ধরে মারছে সবাই, তাকেও উদ্ধার করেছিলাম। যাদুঘরের সামনে টেনে এনে পানি খাইয়ে বিদায় করেছিলাম। আমার অভিজ্ঞতা বলে, মাত্র একজন এগিয়ে গিয়েও গনপিটুনি থেকে কাউকে রক্ষা করা যায়। গত দশ বছরে ঢাকায় আমি অন্তত দশটি গণপিটুনির ঘটনার সাক্ষী হয়েছি। এর মধ্যে তিনজনকে প্রতক্ষ্যভাবে রক্ষা করতে পেরেছি। একজনকে রক্ষাকরেছিলাম পুলিশের সহযোগিতায়। বাকি ঘটনাগুলো বাসে যেতে যেতে দেখা।
আমি-ই যেহেতু এতগুলো ঘটনার সাক্ষী তাই বলা যায় এরকম ঘটনা অহরহ ঘটছে। পত্রিকায় আসে কিছু কিছু। মাঝে মাঝে ঘটনাগুলো সংগ্রহ করে রাখি, ভাবি কিছু করা যায় কিনা, কিন্তু কী করব? আমিও তো একজন আম জনতাই, কী করতে পারি আমি?
আজকে যেন কিছুতেই মনরে বুঝ দিতে পারছিনে। কী বিভৎস! কতটা পৈশাচিক আমরা! একটি শিশুকে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা যায়? কেউ তা ভিডিও করতে পারে? চিৎকার শুনে কেউ এগিয়ে না এসে থাকতে পারে? আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করতে চাই না। তাহলে কি পত্রিকায় ভুল খবর এসেছে?




এই একটিমাত্র তো নয়। নিচের ঘটনাগুলো? আরো আরো ঘটনাগুলো? কী বিভৎসা আমরা! কতটা বিভৎস আমাদের চারপাশের মানুষ!






সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×