somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনের পিতা-মাতাকেও আইনের আওতায় আনা দরকার

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোকের আবহ কিছুটা কেটে গেলে রাজনের পিতা-মাতাকেও আইনের আওতায় আনা দরকার, তা সে প্রতিকী হিসেবে হলেও।

যে প্রশ্নগুলো তোলা দরকার-
* রাজনের পিতা-মাতা কেন রাজনকে (১২/১৩) ভরণপোষণ দিতে ব্যর্থ হল? কেন তাকে সবজি বিক্রী করতে পাঠাল?

পাশাপাশি নাগরিক সমাজের রাষ্ট্রের কাছে জানতে চাওয়া দরকার-
* সন্তান যদি বৃদ্ধ পিতা-মাতাকে ভরণপোষণ দিতে আইনত বাধ্য হয়, তাহলে আঠারো বছর বয়স পর্যন্ত সন্তানকে ভরণপোষণ দিতে পিতা-মাতা কেন বাধ্য হবে না?
* রাষ্ট্রকে জানতে হবে, বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে যে, টোটাল জিডিপির কত শতাংশ শিশুশ্রম নির্ভর?
* রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে হবে- কোন সেক্টরে কী পরিমাণ শিশুশ্রম নিয়োজিত আছে রাষ্ট্র তা জানে কিনা;
* রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখা দরকার- অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সাথে শিশুশ্রম সুস্পষ্টভাবে সাংঘষিক হওয়া স্বত্ত্বেও কীভাবে শিশুরা শ্রমে নিয়োজিত হচ্ছে।
[যেহেতু পিতা-মাতা ব্যক্তিগতভাবে শিশুদের শ্রমে নিয়োজিত করছে, তাই প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিশুশ্রমের জন্য যে আইন আছে তা প্রয়োগ করা সম্ভব নয়, যদিও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আইনের প্রয়োগ নেই। কিন্তু প্রাথমিক শিক্ষা যেহেতু বাধ্যতামূলক, তাই এ বিষয়ে সরকার পিতা-মাতার কাছে জাবাবদিহিতা চাইতে পারে]

ইত্যাদি অনেক বিষয় আলোচনায় তোলা দরকার। শুধু রাজনের হত্যাকারীর বিচার চাওয়া এবং এই ঘটনাটায় অতিরিক্ত স্পেসিফিকেশনে বিপদ আছে, সরকার শুধুমাত্র এই ঘটনাটা নিয়ে তৎপর হবে, বিভিন্ন রাঘব বোয়ালেরা রাজনের পিতা-মাতার কাছে ছুটে যাবে, রাজনের পিতা-মাতাকে অর্থ সাহায্য দেওয়া হবে, রাজনের খুনির বিচারও হবে; কিন্তু সমস্যা থেকেই যাবে, তাই শুধু স্পেসিফিকেশনে সিমাব্দ্ধ না হয়ে বিষয়টা নিয়ে কাজ করতে হবে, এবং লাগাতার তা করতে হবে।

এবার একটি বাস্তবতা তুলি ধরি, তাহলে এদেশে শিশুশ্রমের মূল কারণ বুঝতে সুবিধা ।

আমাদের বাসায় যে মেয়েটা (নাগিস) কাজ করে, ওর পিতার দুইটা বিয়ে। প্রথম স্ত্রী মারা গেছে তিন সন্তান রেখে। নাগিস প্রথম মায়ের সন্তান। নারগিসের বড় দুই ভাই আছে, তারা বিয়ে করে আলাদা হয়েছে, পড়াশুনা কেউ করেনি, কাজটাজ করে কোনমতে চলে তারা। নারগিসের পরের মায়ের চার সন্তান। নারগিসেরও বিয়ে হয়েছে। শুরুতে ও বাড়িতেই ছিল, স্বামী কিছু করত না। ওদের চলত না, সচেতনতার অভাবে নারগিসের প্রথম সন্তান ডেলিভারির সময় মারা যায়। এরপর কারো সাথে স্বামী নিয়ে ও ঢাকায় চলে আসে। স্বামী ভ্যান চালায়, কখনো চালায়, কখনো চালায় না; নারগিসই মূলত বাসায় কাজ করে সংসার সামালায়।
নারগিসের ঢাকায় আসার এক বছর পরেই আবার সন্তান হয়েছে। ওর ছেলের বয়স এখন তিন বছর। কাজে যেতে হলে ছেলেকে কার কাছে রেখে যাবে? বাড়িতে ওর আট বছরের একটি ছোট ভাই আছে। ওর পিতা ওকে বলেছে, ভাইকে এনে ছেলের দেখাশুনা করাতে, বিনিময়ে ভাইয়ের খাওয়া পরা দেবে এবং বাপকে মাসে তিনশো টাকা পাঠাবে। নারগিস তাই করেছে। এক বছর ধরে আট বছরের একটি ছেলে তিন বছরের একটি ছেলেকে দেখাশুনা করে, ছেলে খাটানোর বিনিময়ে পিতাকে টাকা পাঠাতে হয়!
তাহলে আট বছরের ঐ ছেলেটা কি পিতার কাছে দাস নয়? বন্দী নয়? এখানেই শেষ নয়, নারগিসের আরেক সৎ বোন বৃষ্টি (১৫), সে বাড়িআলীর বাসায় কাজ করছে পাঁচ বছর ধরে। বৃষ্টি নাম সই করতে পারে না। কিন্তু প্রতি মাসে বাপকে এক হাজার টাকা পাঠায়। বৃষ্টির দুই বছরের একটি বোন আছে বাড়িতে। ওকেও নিশ্চয় আর কয়েক বছর পরে একই ভাগ্য বরণ করতে হবে।
উপরের ঘটনার বাস্তবতায় নারগিসের পিতা কেন অপরাধী হিসেবে বিবেচিত হবে না? কেন সেজন্য আইন থাকবে না?
view this link

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×