ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি প্রতি সেমিস্টারে ভর্তি করে ৫০০০ শিক্ষার্থী!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি তথ্য পেয়ে রীতিমত আঁতকে উঠলাম। ড্যাফোডিল ইউনিভার্সিটি নাকি প্রতি সেমিস্টারে ভর্তি করে ৫০০০ শিক্ষার্থী, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ভর্তি করে ৫০০০ বা তার কিছু কম বেশি শিক্ষার্থী। কীভাবে সম্ভব? কোন অবকাঠামো ছাড়া বছরে ৫০০০০ শিক্ষার্থীকে তারা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড বজায় রেখে শিক্ষা দেয় কীভাবে? ফার্মগেটের অনেক কোচিং সেন্টার অবশ্য তিন মাসে পড়ায় ত্রিশ হাজার বা তারও বেশি, সে হিসেবে ঠিক আছে। এক্ষেত্রে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে কী হবে, যদি কড়াকড়ি শর্তারোপ করা না যায়? একটা জিনিস সন্দেহ করি- সম্ভবত সরকারের মধ্য থেকেই কোনো বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী ৭.৫% ভ্যাট কার্যকর নিয়েছে, যাতে মূল এজেন্ডাগুলো চাপা পড়ে যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর কড়াকড়ি শর্তারোপ প্রয়োজন, তারা কতজন শিক্ষর্থী প্রতি সেমিস্টারে ভর্তি করতে পারবে, শিক্ষার্থী অনুপাতে কতজন স্থায়ী শিক্ষক তাদের থাকতে হবে, রিসার্স সুবিধা তারা কীভাবে নিশ্চিত করবে, বিজ্ঞান এবং প্রযুক্তির বিষয়গুলো পড়ানোর মত ল্যাব তাদের আছে কিনা, ক্যাম্পাস আছে কিনা ইত্যাদি বিষয়গুলোতে সরকারের নজর দেওয়া দরকার। ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে দায় সারাটা ভয়ঙ্কর ব্যাপার।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন