স্টার কাবাবে খাইতে গেলে ওরা জিজ্ঞেস করে-
বিল হাতে দেব, না মেশিনে দেব?
প্রথম দিন এই কথার মর্ম বুঝতে না পেরে বলছিলাম-
একভাবে দেন, অসুবিধা নাই।
সে মেশিনে বিল দেয়। আমি বিল পরিশোধ করে দিই।
এরপরে আবার যখন খাইতে গেলাম, তখনো একই প্রশ্ন-
এবার বললাম, বিল হাতে দেন।
এক টুকরো সাদা কাগজে বিল লিখে নিয়ে আসল।
হাতের বিলে বেশ কিছু টাকা কম দিয়ে পেরেছিলাম।
এরপরে যতবার খেতে গিয়েছি কখনো মেশিনে বিল নিইনি।
যাইহোক, এরপর কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে হয়ত কর্তৃপক্ষ জিজ্ঞেস করবে,
হাতে ভর্তি হবেন, না মেশিনে ভর্তি হবেন?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



