somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরকম হাজার রকমের আনআইডেন্টিফাইড দুর্নীতি আছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের শখ, স্বপ্ন, লোভ -সবই এখন সংগত কারণেই সীমাহীন। মানুষ এখন মানুষকে ঠকাবেই, শিক্ষিত মানুষই এখন বেশি ঠগবাজ এবং বাস্তব কারণেই তা হচ্ছে।
প্রযুক্তির উৎকর্ষ এবং বিশ্বায়ন মানুষকে সামনের দিকে এত বেশি টানছে যে, পিছে তাকানোর সময় এখন আর কারো নেই। বিশ্বটাকে মানুষ এখন দেখতে পাচ্ছে, কিন্তু ধরতে পারছে না, পৌঁছুতে পারছে না। পৌঁছুতে চাচ্ছে।
চাওয়ার রকম ভিন্ন হতে পারে, কিন্তু পরিমাণ একই, এবং তা সীমাহীন। ধরা যাক, একজন ভ্রমণপিয়াসী, খুব নিষ্পাপ ইচ্ছে। সমস্যা হচ্ছে- এই নিষ্পাপ ইচ্ছেটি আর নিষ্পাপ থাকছে না। এখনকার ভ্রমণপিয়াসীরা জানে যে, তার সীমানা পৃথিবী ছাড়িয়েছে। বলুন তো পৃথিবীর সব দেশের একটি করে স্থান দেখতে হলেও কোনো না কোনোভাবে মানুষ না ঠকিয়ে, দস্যুবৃত্তি না করে সে শখ কি পূরণ করা সম্ভব?
এই যে ওয়াসফিয়া নাজরিণ নামক একজন নারী সাতটি মহাদেশের সাতটি পর্বত শৃঙ্গে উঠে একটি রেকর্ড গড়তে চাচ্ছে, তার এই ইচ্ছেটিতেও কিন্তু ঠকবাজি আছে। কি সেই ঠকবাজি? ঠকবাজে হচ্ছে- তার এই কর্মে যে রসদ লাগছে তা যোগাচ্ছে কে? প্রত্যক্ষভাবে কোম্পানি স্পন্সর করছে, কিন্তু আসলে তো তা আসছে পিছিয়ে থাকা জনগণের কাছ থেকেই, যাদের শখের সুযোগ নেই, স্বপ্ন দেখার সামার্থ নেই। তারা কম সুযোগ নিচ্ছে বলেই, কেউ কেউ বেশি নিতে পারছে।
টাকার চাহিদা মানুষের এখন পূরণ হবে কেন? কারো হয়ত একশো কোটি টাকা আছে। সে হিসেব করে দেখল- এতে হয় না, না হওয়ার কারণটা কিন্তু সংগতই। একশো কোটি টাকায় না হওয়ার যথেষ্ট কারণ আছে। ফলে তার আরো টাকা চাই। যখন এক হাজার কোটি টাকা, তখনো হিসেব মেলে না, ফলে আরো চাই।
ক্যাপিটালিস্ট সিস্টেমে টাকা দিয়ে সব হয়। এইজন্য এই টাকাটা যেনতেনভাবে উপার্জনের সুযোগ থাকটাই হচ্ছে ভয়ঙ্কর। মুহূর্তের ঘুষের এক লক্ষ টাকা আর দশ মাসের বেতনের এক লক্ষ টাকার মধ্যে মূল্যমানে এবং ব্যবহারিক দিক থেকে কোনো পার্থক্য নেই। এ কারণে বর্তমান অর্থনৈতিক এবং সমাজে ব্যবস্থায় এগিয়ে থাকে দুর্বৃত্তরা। সবাই হয়ত দৃশ্যত দুর্বত্ত না, অনেকে নিজের কর্মকাণ্ডকে নিজস্ব যুক্তিতে জাস্টিফাই করে নিতে চেষ্টা করছে, আসলে কি জাস্টিফাইড হয়? কাজ না করে বেতন তোলাও তো দুর্নীত, নাকি? কোথাও কোনো কনর্টিবিউট না করে তাইরে নাইরে করে বেড়ানোও কিন্তু দুর্নীতি। পৈর্তৃক সম্পত্তি বলে আসলে কিছু নেই। একজনের জমানো টাকা আরেকজনে খরচ করা তো সবচে বড় দুর্নীতি। এরকম হাজার রকমের আনআইডেন্টিফাইড দুর্নীতি আছে। কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু কোনো একটি অজুহাতে সে ক্লাস নিচ্ছে না এবং ক্লাস না নেওয়ার বিষয়টিকে সে কোনো একটা শক্ত অজুহাতে জাস্টিফাইড ভাবছে। অথচ তার এই ক্লাস না নেওয়ার কারণ হচ্ছে কোনো একটি বা কতগুলো হাতছানি। বর্তমান ব্যবস্থায় এ অবস্থা থেকে রেহাই নেই। উন্নত দেশগুলো হয়ত কিছু কন্ট্রোলিং এজেন্ট তৈরি করে নিয়েছে, কিন্তু তা দিয়ে আসলে কি এই ধারা কন্ট্রোল করা সম্ভব?
উন্মুক্ত ভোগ্যসামগ্রীর পরিচয় শিক্ষিত মানুষ জেনে গেছে, ফলে শিক্ষিত মানুষ মাত্রেই এখন দুর্বীনিত। মানবিক উৎকর্ষ অনেকের লাগাম টেনে ধরলেও, অবশেষে সেও কোনো না কোনো হাতছানির ক্রীড়নক হয়ে পড়ছে। ফলাফল হচ্ছে- অবিচার এবং বৈষম্য। নতুন কোনো অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করানো না গেলে, বিশেষ করে টাকা উপার্জনের পথগুলো স্বচ্ছ না হলে এ সমস্যা বাড়তেই থাকবে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×