
ও চমকে উঠল। বলে, শাখা-সিঁদুরের প্রশ্ন কেন আসছে? বললাম, যে কারণে তুমি এতক্ষণ বোরখা পরেছিলে ঠিক একই কারণে এখন শাখা-সিঁদুর পরতে হবে। ও না বুঝে হকচকাল। বুঝিয়ে বললাম। শাঁখারী বাজার গিয়ে এক জোড়া শাখা কিনে ও সিুঁদর পরে নিল। খোঁচা দিয়ে বললাম, এবার আর কেউ সন্দেহ করবে না। স্ত্রী বলার আগেই সিম্বল দেখে বুঝে নেবে। লঞ্চে কেবিন আগেই বুক করা ছিল, উঠে পড়লাম। আমার আজকে এমনিতেই বরিশাল যাওয়ার কথা ছিল, তাই বাসায় মিথ্যে বলার কোন প্রয়োজন নেই।
হঠাৎ স্ত্রীর ফোন, স্বাভাবিকভাবে কথা বলে ফোন রেখে দিলাম, ওকে লঞ্চের নাম এবং কেবিন নম্বর বলতেও ভুল করলাম না।
[গল্পগ্রন্থ ‘সীমালঙ্ঘন’ থেকে সংগৃহীত]
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৫