এই হত্যাকাণ্ডগুলো কি বিচ্ছন্ন ঘটনা? মোটেই না। একদম থিংকট্যাঙ্কের সিদ্ধান্ত এগুলো। জনসমর্থন তো আছেই।
এদেশের শিক্ষিত মানুষের কমপক্ষে আশিভাগ মনে করে “ধর্ম অবমাননা” করলে তাকে হত্যা করা ঠিক আছে। অশিক্ষিত মানুষের মধ্যে এই হার হয়ত সত্তরভাগ।
তাহলে আপনি কার জন্য এসব লিখছেন? যার জন্য লিখছেন সে কি এসব বোঝে না? কোথায় গলদ সে কি তা জানে না? জানে। জেনেও সঙ্গবদ্ধ শক্তিতে কোন আঁচড় সহ্য করতে তারা রাজি নয়। পাশাপাশি এটা তো বৈশ্বিক এজেন্ডামও।
”পশ্চিমা সম্রাজ্যবাদ” যেমন একটা লক্ষ্য, তেমনি ”মুসলিম জাহান” ও একটা চূড়ান্ত লক্ষ্য। বিশাল এ দুই এজেন্ডার মাঝখানে তৃতীয় পক্ষ খুব সামান্য।
ভাবছেন, তবুও কিছু করার আছে নিশ্চয়ই, কিন্তু কিভাবে করবেন? বিশাল এই দুই শক্তিকে মোকাবেলা করে আপনি কিভাবে এগোবেন? সেসব ঠিক না করে খুব সহজে চাপাতির নিচে মাথাটা ঠেলে দেওয়ার যুক্তি কি?
এক্ষেত্রে বন্ধুদের কিছু দায় থেকে যায়। ফেসবুক বন্ধুদের কথাই বলছি। যে লেখে সে একসময় হয়ত ঘোরের মধ্যে চলে যেতে পারে। মজা না দেখে উচিৎ তাকে টেনে ধরা, তা জোর করে হলেও। চাই না অহেতুক, এমন অপঘাতে মৃত্যু দেখতে আর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


