somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ঢাবি অবমাননা’ র শাস্তি কী নির্ধারণ হতে পারে?

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন মেটাফোর, মেটাফোর নয়, একেবারে পারসনিফিকেশন করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে ঢাবিকে! এখন থেকে রাষ্ট্রে ‘ঢাবি অবমাননা’ যুক্ত হল। “ঢাবিয়ানরা আবার চাপাতিয়ান হয়ে পিছু নেবে না তো কোনো অবমাননাকারীর?” প্রশ্ন আমার এক অঢাবিয়ান ছোট ভাইয়ের। জবাব দিতে পারিনি।

মি. সুশান্ত পাল অনেক দিন ধরেই সিমটম দেখাচ্ছিল। অবশেষে ধপাস। বিষয়টি ফেসবুকেই সীমাবদ্ধ থাকতে পারত, পাশাপাশি তার ডিপার্টমেন্ট কাস্টমস্ যে ব্যবস্থা নেয় নিত। তাই বলে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এক বিশাল সমুদ্র হজম করে নেবে না, ইগনোর করবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় কি এতই সংকীর্ণ যে কেউ কিছু বললেই সে তেড়ে যাবে মান বাঁচাতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ জঙ্গিপনা মানায় কি?

শুনলাম সুশান্ত পালের বিরুদ্ধে একটি মামলা হয়েছে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা বলে। যতদূর জানি এটা একটি বিতর্কিত আইন। বিষয়গুলো সুস্পষ্টভাবে সংঘায়িত নয়। এই মামলাটি একটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে কারো এই মামলা করার সুযোগ থাকা উচিৎ না, কেউ ব্যক্তিগতভাবে মামলা করলে সেটি তার ব্যাপার।

এনবিআর তড়িৎ সিদ্ধান্ত নিয়ে সুশান্ত পালকে বদলী করে রংপুর পাঠিয়েছে। এটা মোটেও ভালো সিদ্ধান্ত হয়নি। তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে রাখলেই যথাযথ হত, যেহেতু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তাকে বিশেষ কর্মকর্তা করা হয়েছে। দেখা উচিৎ আইনে কী আছে? ঢাবির হাজার হাজার শিক্ষার্থীর আবেগ-অনুভূতি আহত হয়েছে নিশ্চিত, তাই বলে সেটি বিচারের মানদণ্ড হতে পারে না।

মি. পালের শাস্তি হওয়া উচিৎ সরকারি চাকরির বিধি-বিধান অনুযায়ী, তবে ৫৭ ধারা অপব্যবহার হচ্ছে এবং সেটি এখন ধর্মাবমাননার গণ্ডি পেরিয়ে ঢাবি অবমাননাতে গিয়ে ঠেকেছে, এটা ভয়ঙ্কর বিষয়।

অারেকটি বিষয়, কাউকে মানসিক রোগী বলার একতিয়ার ফরমালি কারো নেই, যদি না সেরকম কোনো প্রমাণ (স্বীকৃত চিকিৎসকের ঘোষণা) হাতে না থাকে। সরকারের একটি বিভাগ তাদের কোনো কর্মকর্তাকে একদম ঘোষণা দিয়ে মানসিক রোগী বলতে পারে কি? একজন মানসিক রোগীর কিন্তু সরকারি চাকরি বা কোনো চাকরিতে আইনতই থাকার সুযোগ নেই। যেহেতু এনবিআর কর্তৃপক্ষ সুশান্ত পালকে মানসিক রোগী বলে চিকিৎসার নির্দেশ দিয়েছে, তাই একইসাথে তাকে চাকরিতে বহাল রাখা যায় কীভাবে? হয় তাকে মানসিক রোগী বলা ভুল হয়েছে, অথবা এনবিআর প্রমাণ সাপেক্ষভাবেই তা বলেছে, সেক্ষেত্রে মি. পালকে চাকরিতে রাখার আর সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×